সাগরে লঘুচাপের সম্ভাবনা, সারাদেশে ভারী বৃষ্টির আভাস
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে মৌসুমি বায়ু আরও সক্রিয় হওয়ায় দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি গভীর হলে মৌসুমি বায়ুর সাথে সমন্বয়ে সারাদেশে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
বুধবার (১ জুলাই) জাতীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, বর্তমানে যেহেতু বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে, লঘুচাপ সৃষ্টি হলে তা সারাদেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সম্পর্কিত খবর
মধ্যপ্রাচ্য উত্তেজনায় সৌদিপ্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
রিয়াদ বিমানবন্দর বন্ধ: ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত
নাহিদ দম্পতির নামে কোটি টাকার অসংগত সম্পদ, বিবরণী চাইবে দুদক
মঙ্গলবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, প্রতিপাদ্য ‘ঘর থেকেই শুরু করি’
নারায়ণগঞ্জে রিভলবার-হিরোইনসহ ‘কোবরা গ্রুপ’ সরদার সোহেল গ্রেফতার
তাইম হত্যা: হত্যাকাণ্ড জেনেও বাধা দেননি ‘মরে একটা’ বলা ইকবাল

আরও পড়ুন

সাগরে লঘুচাপের সম্ভাবনা, সারাদেশে ভারী বৃষ্টির আভাস
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে মৌসুমি বায়ু আরও সক্রিয় হওয়ায় দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি গভীর হলে মৌসুমি বায়ুর সাথে সমন্বয়ে সারাদেশে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
বুধবার (১ জুলাই) জাতীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, বর্তমানে যেহেতু বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে, লঘুচাপ সৃষ্টি হলে তা সারাদেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সম্পর্কিত খবর
মধ্যপ্রাচ্য উত্তেজনায় সৌদিপ্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
রিয়াদ বিমানবন্দর বন্ধ: ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব…
নাহিদ দম্পতির নামে কোটি টাকার অসংগত সম্পদ, বিবরণী…
মঙ্গলবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, প্রতিপাদ্য ‘ঘর থেকেই…
নারায়ণগঞ্জে রিভলবার-হিরোইনসহ ‘কোবরা গ্রুপ’ সরদার সোহেল গ্রেফতার
তাইম হত্যা: হত্যাকাণ্ড জেনেও বাধা দেননি ‘মরে একটা’…