মহাকাশ গবেষণায় গতি আনতে স্পারসো পরিদর্শন প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুন ২০২৬ ৩:১৯ পিএম
মহাকাশ গবেষণায় গতি আনতে স্পারসো পরিদর্শন প্রধানমন্ত্রী তারেক রহমানের

পূর্বনির্ধারিত কোনো কর্মসূচি ছাড়াই রোববার সকালে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরস্থ স্পারসোর কার্যালয়ে পৌঁছে তিনি প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, সকাল ৯টা ১৫ মিনিটে স্পারসো কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এ প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মরতদের সাথে তাৎক্ষণিক মতবিনিময় করেন তিনি। স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম ও ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে তাদের চলমান গবেষণা ও উদ্ভাবন সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

প্রধানমন্ত্রী এ সময় স্পারসোকে একটি আধুনিক ও স্বনির্ভর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশ দেন। জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে এ প্রতিষ্ঠানের ভূমিকা আরো কার্যকর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...