নিরবচ্ছিন্ন মোবাইল সেবা নিশ্চিত করতে সরকারের নতুন উদ্যোগ

প্রাইম বার্তা অনলাইন
২৫ জুন ২০২৬ ৬:২৭ এএম
নিরবচ্ছিন্ন মোবাইল সেবা নিশ্চিত করতে সরকারের নতুন উদ্যোগ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, মোবাইল নেটওয়ার্কের ঘন ঘন বিঘ্ন, কল ড্রপ এবং ইন্টারনেটের ধীরগতি সমস্যা সমাধানে সরকার ইতিমধ্যেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। বুধবার জাতীয় সংসদে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, মোবাইল অপারেটরদের সেবার মান উন্নয়ন ও গ্রাহকস্বার্থ রক্ষায় কোয়ালিটি অব সার্ভিস বেঞ্চমার্কিং সিস্টেম সংক্রান্ত পদ্ধতিমালা জারি করা হয়েছে, যার হালনাগাদ কাজ চলমান। এরই অংশ হিসেবে নতুন নির্দেশিকার আলোকে চলতি বছর দেশের প্রায় দুই হাজার কিলোমিটার এলাকায় ড্রাইভ টেস্ট সম্পন্ন করা হয়েছে। এর মাধ্যমে অপারেটরদের নেটওয়ার্ক কভারেজ ও সেবার বাস্তব অবস্থা যাচাই করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এই ড্রাইভ টেস্ট পরিচালনা করে যেসব স্থানে নেটওয়ার্ক দুর্বল দেখা যাবে, সংশ্লিষ্ট অপারেটরদের তা সংশোধনে বাধ্যবাধকতা আরোপ করা হবে। গ্রাহকদের আধুনিক ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সরকারের এই উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...