যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২০ জন
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার (২৩ জুন) থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এই অভিযান চালানো হয়।
বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতরা বেশিরভাগই নিয়মিত মামলার আসামি অথবা আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন— নাজমুল হাসান (১৯), রাকিব হোসেন ওরফে আকিব (২০), সাইফুল ইসলাম (২৯), শেখ ফরিদ (২০), এনামুল হক (২২), আবুল কালাম (৫৫), আব্দুল রুবেল ওরফে আরিফ (৩২), নয়ন (২৪), ইয়াসিন আরাফাত (২২), রহমত উল্লাহ (১৯), জাহিদুল ইসলাম (২০), অর্ক মনি ঝাড়ৈ (৩০), আবদুল হান্নান (২২), মারুফ খান (২৩), আব্দুল্লাহ (২১), সাইদুল (২৮), রাব্বী (২০), রিজাউল শেখ (৫৫), রাসেদ খান সেতু (৩২) ও রেশমী বেগম (২৫)।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে যাত্রাবাড়ী থানা পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সম্পর্কিত খবর
বাড্ডায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, রহস্য গোপন দ্বিতীয় বিয়ের
অভিবাসী রাষ্ট্রের সঙ্গে তুলনা অর্থহীন, মন্তব্য তথ্যমন্ত্রী জহির উদ্দিনের
রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় দক্ষ হলেন ৫৮ জন উদ্ধারকর্মী
আদিবাসী স্বীকৃতি হলে পাহাড়ের দখল হারাবে বাংলাদেশ: তাজুল ইসলাম
জাতীয় ঐক্যের স্বার্থে সবাই ‘অধিবাসী’, ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
বৃক্ষরোপণ শুধু নয়, গাছের যত্ন নিতে হবে: অর্থমন্ত্রীর আহ্বান

আরও পড়ুন

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২০ জন
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার (২৩ জুন) থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এই অভিযান চালানো হয়।
বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতরা বেশিরভাগই নিয়মিত মামলার আসামি অথবা আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন— নাজমুল হাসান (১৯), রাকিব হোসেন ওরফে আকিব (২০), সাইফুল ইসলাম (২৯), শেখ ফরিদ (২০), এনামুল হক (২২), আবুল কালাম (৫৫), আব্দুল রুবেল ওরফে আরিফ (৩২), নয়ন (২৪), ইয়াসিন আরাফাত (২২), রহমত উল্লাহ (১৯), জাহিদুল ইসলাম (২০), অর্ক মনি ঝাড়ৈ (৩০), আবদুল হান্নান (২২), মারুফ খান (২৩), আব্দুল্লাহ (২১), সাইদুল (২৮), রাব্বী (২০), রিজাউল শেখ (৫৫), রাসেদ খান সেতু (৩২) ও রেশমী বেগম (২৫)।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে যাত্রাবাড়ী থানা পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সম্পর্কিত খবর
বাড্ডায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, রহস্য গোপন দ্বিতীয় বিয়ের
অভিবাসী রাষ্ট্রের সঙ্গে তুলনা অর্থহীন, মন্তব্য তথ্যমন্ত্রী জহির…
রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় দক্ষ হলেন ৫৮ জন উদ্ধারকর্মী
আদিবাসী স্বীকৃতি হলে পাহাড়ের দখল হারাবে বাংলাদেশ: তাজুল…
জাতীয় ঐক্যের স্বার্থে সবাই ‘অধিবাসী’, ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
বৃক্ষরোপণ শুধু নয়, গাছের যত্ন নিতে হবে: অর্থমন্ত্রীর…