দ্বিপাক্ষিক স্বার্থে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

প্রাইম বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬ ১০:১৪ এএম
দ্বিপাক্ষিক স্বার্থে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন আয়ারল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কেভিন কেলি। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীতে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে এবং বৈশ্বিক পরিমণ্ডলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বাণিজ্য, উন্নয়ন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি এবং অভিবাসন খাতে সহযোগিতার নতুন নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নয়াদিল্লিতে নিযুক্ত আয়ারল্যান্ডের এই রাষ্ট্রদূত বর্তমান সরকারের আমলে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিভিন্ন ইস্যুতে একে অপরের সাথে কাজ করার বিষয়েও মতবিনিময় করেন তারা।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ ও আয়ারল্যান্ড যৌথভাবে কাজ করবে বলে জানানো হয়েছে। বৈঠককালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০২৬-২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে আয়ারল্যান্ডের সমর্থন প্রত্যাশা করেন। এ ছাড়া বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় উভয় দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...