যুদ্ধ ও সংকটের প্রভাব মোকাবেলায় সবাইকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ
যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শনিবার সকালে ঈদের প্রথম জামাতে অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। নামাজের আগে তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের অর্থনীতি সচল রাখতে নাগরিকদের মিতব্যয়ী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় সরকার সচেষ্ট রয়েছে। তবে এই সংকট থেকে উত্তরণে জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, যুদ্ধ থামলেও এর নেতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী হবে, যার প্রস্তুতি সারা বিশ্বের মানুষকেই নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান এবং প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অন্যান্যরা। সকাল ৯টায় একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। উভয় জামাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন এবং নামাজ শেষে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সম্পর্কিত খবর
বসুন্ধরায় গোপন বৈঠক: ১৫ আগস্টে নাশকতার অভিযোগে ৫২ জনের জেল
সামরিক মর্যাদায় সাবেক বিমানবাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
রাজধানীজুড়ে ১৫ আগস্টের নিরাপত্তায় সোয়াট ও বোম্ব স্কোয়াড
আন্তর্জাতিক দায়িত্ব পেলেন এসপি শামীমা, এপিএসসির উপদেষ্টা নিযুক্ত
ডেমরার শীতলক্ষ্যায় স্রোতের টানে তলিয়ে গেল ১০ বছরের শিশু
সীতাকুণ্ড ট্র্যাজেডি: তদন্ত কমিটি ও নিহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা

আরও পড়ুন

যুদ্ধ ও সংকটের প্রভাব মোকাবেলায় সবাইকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ
যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শনিবার সকালে ঈদের প্রথম জামাতে অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। নামাজের আগে তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের অর্থনীতি সচল রাখতে নাগরিকদের মিতব্যয়ী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় সরকার সচেষ্ট রয়েছে। তবে এই সংকট থেকে উত্তরণে জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, যুদ্ধ থামলেও এর নেতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী হবে, যার প্রস্তুতি সারা বিশ্বের মানুষকেই নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান এবং প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অন্যান্যরা। সকাল ৯টায় একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। উভয় জামাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন এবং নামাজ শেষে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সম্পর্কিত খবর
বসুন্ধরায় গোপন বৈঠক: ১৫ আগস্টে নাশকতার অভিযোগে ৫২…
সামরিক মর্যাদায় সাবেক বিমানবাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন…
রাজধানীজুড়ে ১৫ আগস্টের নিরাপত্তায় সোয়াট ও বোম্ব স্কোয়াড
আন্তর্জাতিক দায়িত্ব পেলেন এসপি শামীমা, এপিএসসির উপদেষ্টা নিযুক্ত
ডেমরার শীতলক্ষ্যায় স্রোতের টানে তলিয়ে গেল ১০ বছরের…
সীতাকুণ্ড ট্র্যাজেডি: তদন্ত কমিটি ও নিহতদের জন্য ক্ষতিপূরণের…