ইইউর সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারে আগ্রহ ঢাকার
ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান, ইইউ বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রতিযোগিতা ধরে রাখতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় ঢাকা।
নতুন দায়িত্ব পালনে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত সেরে-শার্লেট বলেন, ফ্রান্স বাংলাদেশের সাথে অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), নারী ক্ষমতায়ন এবং শিক্ষা খাতে সহযোগিতার বিষয়ও উঠে আসে। এছাড়া দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, অভিবাসন ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক শান্তি রক্ষায় একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন তারা।
আলোচনার শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী ২০২৬-২৭ সালের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার ব্যাপারে ফ্রান্সের সমর্থন চান। এ ছাড়া বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সংযম আবশ্যকীয় বলে উভয় পক্ষ মতামত ব্যক্ত করেন।
সম্পর্কিত খবর
বসুন্ধরায় গোপন বৈঠক: ১৫ আগস্টে নাশকতার অভিযোগে ৫২ জনের জেল
সামরিক মর্যাদায় সাবেক বিমানবাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
রাজধানীজুড়ে ১৫ আগস্টের নিরাপত্তায় সোয়াট ও বোম্ব স্কোয়াড
আন্তর্জাতিক দায়িত্ব পেলেন এসপি শামীমা, এপিএসসির উপদেষ্টা নিযুক্ত
ডেমরার শীতলক্ষ্যায় স্রোতের টানে তলিয়ে গেল ১০ বছরের শিশু
সীতাকুণ্ড ট্র্যাজেডি: তদন্ত কমিটি ও নিহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা

আরও পড়ুন

ইইউর সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারে আগ্রহ ঢাকার
ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান, ইইউ বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রতিযোগিতা ধরে রাখতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় ঢাকা।
নতুন দায়িত্ব পালনে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত সেরে-শার্লেট বলেন, ফ্রান্স বাংলাদেশের সাথে অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), নারী ক্ষমতায়ন এবং শিক্ষা খাতে সহযোগিতার বিষয়ও উঠে আসে। এছাড়া দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, অভিবাসন ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক শান্তি রক্ষায় একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন তারা।
আলোচনার শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী ২০২৬-২৭ সালের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার ব্যাপারে ফ্রান্সের সমর্থন চান। এ ছাড়া বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সংযম আবশ্যকীয় বলে উভয় পক্ষ মতামত ব্যক্ত করেন।
সম্পর্কিত খবর
বসুন্ধরায় গোপন বৈঠক: ১৫ আগস্টে নাশকতার অভিযোগে ৫২…
সামরিক মর্যাদায় সাবেক বিমানবাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন…
রাজধানীজুড়ে ১৫ আগস্টের নিরাপত্তায় সোয়াট ও বোম্ব স্কোয়াড
আন্তর্জাতিক দায়িত্ব পেলেন এসপি শামীমা, এপিএসসির উপদেষ্টা নিযুক্ত
ডেমরার শীতলক্ষ্যায় স্রোতের টানে তলিয়ে গেল ১০ বছরের…
সীতাকুণ্ড ট্র্যাজেডি: তদন্ত কমিটি ও নিহতদের জন্য ক্ষতিপূরণের…