মেঘনায় ২শ কেজি পোনা অবমুক্ত, নদ-নদী উন্মুক্ত করার ভাবনায় সরকার

প্রাইম বার্তা অনলাইন
১৭ অক্টোবর ২০২৬ ৩:৩৬ পিএম
মেঘনায় ২শ কেজি পোনা অবমুক্ত, নদ-নদী উন্মুক্ত করার ভাবনায় সরকার

কিশোরগঞ্জের ভৈরবে দেশি প্রজাতির মাছের সম্ভার বাড়াতে মেঘনা নদীতে ২শ কেজি মাছের পোনা অবমুক্ত করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ভৈরব ত্রিসেতু সংলগ্ন নদীতে বিভিন্ন প্রজাতির এই পোনা ছাড়া হয়।

এসময় প্রতিমন্ত্রী বলেন, দেশ থেকে প্রাকৃতিক মাছ দিন দিন হারিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শ্রেষ্ঠ মৎস্যচাষিদের স্বর্ণের মেডেলে ভূষিত করেছেন। নদ-নদীতে আবার যেন দেশি মাছ ফিরে আসে এবং সাধারণ জেলেরা মাছ ধরতে পারেন, সে লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। তিনি জানান, ভবিষ্যতে নদ-নদীগুলো সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে। এমনকি জাল যার জল তার নীতিমালা প্রয়োগের বিষয়টিও ভাবনার পর্যায়ে আছে। মূল উদ্দেশ্য দেশে মৎস্যসম্পদ এবং মৎস্যচাষির সংখ্যা বৃদ্ধি করা।

খাল-বিল প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের অসংখ্য খাল-বিল শুকিয়ে গেছে। বিএনপি সরকার এসব জলাশয় পুনরুদ্ধারে কর্মসূচি হাতে নিয়েছে। এতে পানিপ্রবাহ ফিরে আসবে, কৃষিকাজে সেচের জন্য বিদ্যুতের ওপর চাপ কমবে। পাশাপাশি খাল-বিল নদীর সঙ্গে সংযুক্ত হয়ে প্রাকৃতিক মাছ আহরণের পরিমাণও বাড়বে।

এর আগে সেদিন সকাল ১১টায় ভৈরবের ইসলাম পুর মহিউল ইসলাম ফাজিল মাদরাসায় ২ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে স্থানীয় সরকার বিভাগের কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রকল্পের আওতায় ঋষি পট্টি থেকে টিনপট্রি সড়ক নির্মাণ এবং নিম্ন আয়ের এলাকার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন এবং সাধারণ ও সাবেক ভিপি মুজিবুর রহমান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...