গাঁজা সেবনকালে হাতেনাতে আটক, ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনরত অবস্থায় এক যুবককে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম মারুফ হোসেন (৪১)। তিনি সরকারপাড়া গ্রামের মৃত মহুবর রহমানের ছেলে। অভিযান চালানোর সময় তাকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা পড়েন। এরপর উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬ নম্বর অনুচ্ছেদে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানা গেছে।
এস এম মেহেদী হাসান বলেন, মাদকের কুফল থেকে সমাজকে রক্ষা করতে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ ধরনের বিচারকার্যের মাধ্যমে অঞ্চলটিতে মাদক নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের ভূমিকা আরও কার্যকর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
বাঁশবাড়ি কলোনির পরিচ্ছন্ন-সবুজ আদর্শ দেশজুড়ে ছড়াবে: বনমন্ত্রী
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে ৯ হাজার ইয়াবা, আটক দুই তরুণ
সিরাজগঞ্জে সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগের দুই কমিটি, রাতেই স্থগিত
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিলেও বৃষ্টির প্রকোপ থাকছে
অস্ট্রেলিয়ার রাস্তায় ঝরলেন এডিথ কাওয়ানের বাংলাদেশি শিক্ষার্থী ঐশী
শান্তিতে নোবেল না পেয়ে কমিটিকে তোপ, ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

আরও পড়ুন

গাঁজা সেবনকালে হাতেনাতে আটক, ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনরত অবস্থায় এক যুবককে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম মারুফ হোসেন (৪১)। তিনি সরকারপাড়া গ্রামের মৃত মহুবর রহমানের ছেলে। অভিযান চালানোর সময় তাকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা পড়েন। এরপর উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬ নম্বর অনুচ্ছেদে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানা গেছে।
এস এম মেহেদী হাসান বলেন, মাদকের কুফল থেকে সমাজকে রক্ষা করতে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ ধরনের বিচারকার্যের মাধ্যমে অঞ্চলটিতে মাদক নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের ভূমিকা আরও কার্যকর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
বাঁশবাড়ি কলোনির পরিচ্ছন্ন-সবুজ আদর্শ দেশজুড়ে ছড়াবে: বনমন্ত্রী
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে ৯ হাজার ইয়াবা, আটক…
সিরাজগঞ্জে সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগের দুই কমিটি, রাতেই স্থগিত
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিলেও বৃষ্টির প্রকোপ থাকছে
অস্ট্রেলিয়ার রাস্তায় ঝরলেন এডিথ কাওয়ানের বাংলাদেশি শিক্ষার্থী ঐশী
শান্তিতে নোবেল না পেয়ে কমিটিকে তোপ, ক্ষোভ ঝাড়লেন…