ডেঙ্গু ঠেকাতে চসিকের অভিযান, চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু মোকাবিলায় বিশেষ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এডিস মশার লার্ভার বংশবিস্তারের স্থান শনাক্ত হওয়ার পাশাপাশি সড়ক ও ফুটপাত দখলের দায়ে চারজনকে একত্রে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দোকানের সামনে মালামাল রেখে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগে ওই চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযান চলাকালীন ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণ বিষয়ে নগরবাসীকে সচেতন করতে চসিকের পক্ষ থেকে এলাকায় প্রচারণাও পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বার্থ রক্ষায় পরিবেশ সুরক্ষা এবং ডেঙ্গু রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঘিরে গুলশানের ওসির পর সরানো হলো…
স্থানীয় সরকার ভোটের আগে ৩৮ হাজার পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু
সচিব কমিটির সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের তাগিদ দিলেন বাণিজ্য সচিব
শুধু ওষুধে হবে না, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করুন: চসিক…
মুডিসের স্ট্যাবল আউটলুকে গণতন্ত্রের ভূমিকা তুলে ধরলেন মাহদী আমিন
সাংবাদিকের বাসায় গুলির মামলায় ‘ভইরা-দে’ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আরও পড়ুন

ডেঙ্গু ঠেকাতে চসিকের অভিযান, চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু মোকাবিলায় বিশেষ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এডিস মশার লার্ভার বংশবিস্তারের স্থান শনাক্ত হওয়ার পাশাপাশি সড়ক ও ফুটপাত দখলের দায়ে চারজনকে একত্রে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দোকানের সামনে মালামাল রেখে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগে ওই চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযান চলাকালীন ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণ বিষয়ে নগরবাসীকে সচেতন করতে চসিকের পক্ষ থেকে এলাকায় প্রচারণাও পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বার্থ রক্ষায় পরিবেশ সুরক্ষা এবং ডেঙ্গু রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঘিরে গুলশানের ওসির পর…
স্থানীয় সরকার ভোটের আগে ৩৮ হাজার পুলিশের বিশেষ…
সচিব কমিটির সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের তাগিদ দিলেন বাণিজ্য…
শুধু ওষুধে হবে না, এডিস মশার প্রজননস্থল ধ্বংস…
মুডিসের স্ট্যাবল আউটলুকে গণতন্ত্রের ভূমিকা তুলে ধরলেন মাহদী…
সাংবাদিকের বাসায় গুলির মামলায় ‘ভইরা-দে’ গ্রুপের ৩ সদস্য…