কৃষি মন্ত্রণালয় পরিদর্শন শেষে লিফট এড়িয়ে হেঁটে কার্যালয়ে তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
১৩ সেপ্টেম্বর ২০২৬ ৭:৪১ পিএম
কৃষি মন্ত্রণালয় পরিদর্শন শেষে লিফট এড়িয়ে হেঁটে কার্যালয়ে তারেক রহমান

সচিবালয়ে অবস্থিত কৃষি মন্ত্রণালয় সরেজমিনে দেখা শেষে হেঁটেই নিজ কার্যালয়ে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পরিদর্শন ঘটে রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে।

খবরে বলা হয়, বিকেল সাড়ে ৩টার দিকে তিনি কৃষি মন্ত্রণালয়ে প্রবেশ করেন। প্রায় দুই ঘণ্টার বেশি সময় সেখানে অবস্থান করে বিকেল ৫টা ৪৫ মিনিটে তিনি মন্ত্রণালয় থেকে বেরিয়ে নিজের কার্যালয়ের উদ্দেশে রওনা দেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি জানান, পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান লিফট ব্যবহার করেননি; সিঁড়ি বেয়ে হেঁটেই মন্ত্রণালযের পুরো পরিদর্শন সম্পন্ন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...