প্রধানমন্ত্রীর মিতব্যয়ী জীবনযাপনের দৃষ্টান্ত তুলে ধরলেন চিফ হুইপ
জনগণের করের অর্থ যেন কোনোভাবে নষ্ট না হয়, সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের জীবনযাপন দিয়েই উদাহরণ গড়ে তুলছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রীয় কোষাগারের একটি টাকাও অপ্রয়োজনীয় কাজে খরচ করা যাবে না—প্রধানমন্ত্রী এই নীতিতে অটল বলে জানান চিফ হুইপ। তাঁর ভাষায়, এই চিন্তাই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনেও প্রতিফলিত হচ্ছে। পোশাকের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘তার জন্য নিজে সাদা কাপড় পরেন, মোটা কাপড় পরেন।’
সরকার পরিচালনায় খরচ নিয়ন্ত্রণের পদক্ষেপগুলো তুলে ধরে নুরুল ইসলাম মনি জানান, প্রধানমন্ত্রী বিমানবন্দরে যাতায়াত সংখ্যা কমিয়েছেন, নিজের গাড়ি ও লোকবহর সংকুচিত করেছেন এবং বাইরের ব্যবস্থার বদলে নিজের অফিসেই খাবারের আয়োজন করছেন।
প্রধানমন্ত্রীর দপ্তরে খাবারের ব্যয় নিয়ে আগের সরকারের আমলের সঙ্গে তুলনা টেনে চিফ হুইপ দাবি করেন, ‘শেখ হাসিনা খেয়েছে এক বছরে ৩৫ কোটি টাকা। তার ১৫০ টাকা বিল, একজনের।’ তিনি ইঙ্গিত দেন, জনগণের অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার।
সম্পর্কিত খবর
ঢামেকে হাতেনাতে চোর আটক, উদ্ধার চুরি হওয়া মোবাইল ও পাওয়ার…
কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি ২ জনের
পাঁচতলায় সন্দেহজনক আচরণ, ঢামেকে আটক যুবকসহ উদ্ধার মালামাল
মিরপুরে পুলিশের বড় অভিযান: বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬৬
রাজধানীর লক্ষ্মীবাজারে এসি সার্ভিসিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
ডেঙ্গু প্রতিরোধ দিবসে ডিএনসিসির ব্যাপক অভিযান, লার্ভা পাওয়ায় জরিমানা

প্রধানমন্ত্রীর মিতব্যয়ী জীবনযাপনের দৃষ্টান্ত তুলে ধরলেন চিফ হুইপ
জনগণের করের অর্থ যেন কোনোভাবে নষ্ট না হয়, সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের জীবনযাপন দিয়েই উদাহরণ গড়ে তুলছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রীয় কোষাগারের একটি টাকাও অপ্রয়োজনীয় কাজে খরচ করা যাবে না—প্রধানমন্ত্রী এই নীতিতে অটল বলে জানান চিফ হুইপ। তাঁর ভাষায়, এই চিন্তাই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনেও প্রতিফলিত হচ্ছে। পোশাকের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘তার জন্য নিজে সাদা কাপড় পরেন, মোটা কাপড় পরেন।’
সরকার পরিচালনায় খরচ নিয়ন্ত্রণের পদক্ষেপগুলো তুলে ধরে নুরুল ইসলাম মনি জানান, প্রধানমন্ত্রী বিমানবন্দরে যাতায়াত সংখ্যা কমিয়েছেন, নিজের গাড়ি ও লোকবহর সংকুচিত করেছেন এবং বাইরের ব্যবস্থার বদলে নিজের অফিসেই খাবারের আয়োজন করছেন।
প্রধানমন্ত্রীর দপ্তরে খাবারের ব্যয় নিয়ে আগের সরকারের আমলের সঙ্গে তুলনা টেনে চিফ হুইপ দাবি করেন, ‘শেখ হাসিনা খেয়েছে এক বছরে ৩৫ কোটি টাকা। তার ১৫০ টাকা বিল, একজনের।’ তিনি ইঙ্গিত দেন, জনগণের অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার।
সম্পর্কিত খবর
ঢামেকে হাতেনাতে চোর আটক, উদ্ধার চুরি হওয়া মোবাইল…
কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি ২ জনের
পাঁচতলায় সন্দেহজনক আচরণ, ঢামেকে আটক যুবকসহ উদ্ধার মালামাল
মিরপুরে পুলিশের বড় অভিযান: বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬৬
রাজধানীর লক্ষ্মীবাজারে এসি সার্ভিসিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
ডেঙ্গু প্রতিরোধ দিবসে ডিএনসিসির ব্যাপক অভিযান, লার্ভা পাওয়ায়…