সংসদে অকথ্য গালি শুনলেন রুমিন ফারহানা, বললেন এ যেন আওয়ামী আমলে ফেরা

প্রাইম বার্তা অনলাইন
১০ সেপ্টেম্বর ২০২৬ ৭:৫৮ পিএম
সংসদে অকথ্য গালি শুনলেন রুমিন ফারহানা, বললেন এ যেন আওয়ামী আমলে ফেরা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা জানিয়েছেন, জাতীয় সংসদে তার সঙ্গে অশ্রাব্য ভাষার ব্যবহার করা হয়েছে, যা কোনো গণতান্ত্রিক আচরণের পরিচয় বহন করে না। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আমর্ড পুলিশ ব্যাটালিয়ন বিল নিয়ে আলোচনায় অংশ নিতে গিয়ে তিনি এই অভিযোগ তোলেন। তার ভাষায়, এই সংসদে ডিসেন্ট ওয়েজ বলে কিছু নেই।

রুমিন ফারহানা বলেন, তার বক্তব্যের পরে অন্য কেউ চাইলে যুক্তিসহকারে পাল্টা জবাব দিতে পারেন। কিন্তু বুধবারের অধিবেশনে তার নিকটবর্তী সদস্যদের থেকে অকথ্য ভাষায় গালিকের মুখোমুখি হতে হয়েছে, যা সংসদের মর্যাদা ও রীতিনীতির সঙ্গে মোটেও সাংঘর্ষিক নয় বলে তিনি মনে করেন।

একটি সংসদে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যদের বিভিন্ন মত থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ২০১৮ সালে তিনি একা দাঁড়িয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং তখন জঘন্য পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। শুধু বিলের পক্ষে ভোট দেওয়ার জন্য বিরোধী দলের আসনে বসে থাকার কোনো অর্থ তিনি দেখছেন না বলেও মন্তব্য করেন।

সংসদের সহিষ্ণুতার অভাব নিয়ে উদ্বেগ জানিয়ে রুমিন ফারহানা বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে আবার আওয়ামী লীগের শাসনামলে ফিরে যাওয়া হয়েছে। তিনি বলেন, আগে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে হট্টগোলের মুখে পড়তে হতো, এখন বিএনপিও ঠিক একই রকম আচরণ করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...