চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৪৪, উদ্ধার হাজারো ইয়াবাসহ মাদক

প্রাইম বার্তা অনলাইন
০৯ সেপ্টেম্বর ২০২৬ ৩:৪৫ পিএম
চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৪৪, উদ্ধার হাজারো ইয়াবাসহ মাদক

চট্টগ্রাম মহানগরে গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৪৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পরিচালিত এই অভিযান ও নিয়মিত মামলার ধারাবাহিকতায় একযোগে এত বড় সংখ্যক গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আটকদের মধ্যে ৬৭ জন মাদকের কারবারি, আটজন মাদক পরিবহনকারী এবং ১৬৯ জন মাদক সেবনকারী।

পুলিশের দেওয়া বিবরণ অনুযায়ী, নিয়মিত মামলায় ১১৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৯ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটজন, পরোয়ানামূলে ১১৪ জন এবং সাজা পরোয়ানামূলে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে এবং তাদের কাছ থেকে মোট ১৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট মোট ৫৫টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে ৯ হাজার ১০২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২৮ লিটার চোলাইমদ, ২০ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১৩ বোতল বিয়ার, দুই বোতল সিরাপ, ৫৯৬টি ট্যাপেনটাডল ট্যাবলেট, ছয় বোতল ভারতীয় হুইস্কি ও ১৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

জনস্বার্থে পরিচালিত এই বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...