ফুসফুসের সংক্রমণ কাটিয়ে বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল টুকু

প্রাইম বার্তা অনলাইন
০৭ সেপ্টেম্বর ২০২৬ ৪:৩০ পিএম
ফুসফুসের সংক্রমণ কাটিয়ে বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল টুকু

ফুসফুসে সংক্রমণ, ঠাণ্ডা কাশি এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। গত ১ সেপ্টেম্বর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসায় সাড়া এসে অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় গত শনিবার তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।

সুস্থ হয়ে বাসায় ফেরার পর থেকেই মন্ত্রী ঘরে বসে অনলাইনের মাধ্যমে মন্ত্রণালয়ের কাজ পরিচালনা করছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল কায়েস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মন্ত্রীর শারীরিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছে। তার অ্যান্টিবায়োটিক চিকিৎসা চলছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে শিগগিরই তিনি সশরীরে সচিবালয়ে অফিসে যোগ দেবেন এবং জাতীয় সংসদের অধিবেশনেও অংশ নেবেন।

মন্ত্রণালয় সূত্রের বরাতে জানা যায়, মন্ত্রীর পুরোপুরি সুস্থতার আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ সভা ও সিদ্ধান্ত গ্রহণের কার্যক্রম ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে চালিয়ে নেওয়া হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...