উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদস্যের কমিটি

প্রাইম বার্তা অনলাইন
০৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৭ পিএম
উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদস্যের কমিটি

উপসহকারী কৃষি কর্মকর্তা পদের শূন্যতা দ্রুত দূর করতে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। এই কমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে। রোববার (৬ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির অপর তিন সদস্য হলেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব। শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য এই কমিটি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

কাজের সুবিধার কথা বিবেচনা করে কমিটিকে প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করার ক্ষমতাও দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী কমিটি বৈঠকের আয়োজন করতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

গঠিত কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদানের দায়িত্ব পালন করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। ধারণা করা হচ্ছে, এই উদ্যোগের মাধ্যমে কৃষি খাতের জনবল সংকট মেটানোর প্রক্রিয়ায় গতি আসবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...