মোটরসাইকেলের সামনের নম্বর প্লেট নিয়ে পরীক্ষা চালাল ট্রাফিক পুলিশ-বিআরটিএ
মোটরসাইকেলের সামনের দিকে নম্বর প্লেট কীভাবে বসালে তা দূর থেকেও সহজে ও স্পষ্টভাবে দেখা যায়, তা নির্ধারণে মাঠপর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের লেক রোডে এই পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়।
ট্রাফিক তেজগাঁও বিভাগ ও বিআরটিএর যৌথ আয়োজনে পরিচালিত এই পরীক্ষার সময় মোটরসাইকেলের সামনের বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন উচ্চতায় নম্বর প্লেট স্থাপন করে দূর থেকে এর দৃশ্যমানতা ও পাঠযোগ্যতা যাচাই করা হয়। এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম এবং বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তেজগাঁও ট্রাফিক বিভাগ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে প্রযুক্তিনির্ভর ও কার্যকর উদ্যোগ গ্রহণের অংশ হিসেবেই এমন পরীক্ষার আয়োজন করা হয়েছে।
পরীক্ষায় প্রাপ্ত অভিজ্ঞতা বিশ্লেষণ করে সামনের নম্বর প্লেট স্থাপনের সর্বোত্তম পদ্ধতি চূড়ান্ত করা হবে বলে আশা করা হচ্ছে। এতে ভবিষ্যতে মোটরসাইকেলে প্লেট স্থাপনের নিয়ম আরও সুস্পষ্ট হবে এবং সড়কে যানবাহন শনাক্তকরণ সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
চট্টগ্রাম বন্দরের ভেতরেই গায়েব তিন কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার
সবুজবাগে তরুণীকে দেখা করতে গিয়ে প্রেমিকের ছুরিতে যুবকের মৃত্যু
১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে র্যাবের জালে
মিরপুরে ছুরিকাহত মেহেদী হাসানের (২৬) মৃত্যু, ভোরে ঢামেকে শেষ নিঃশ্বাস
বাবা-মার ভরণপোষণ আইন কঠোরের দাবিতে সংসদে রুমিন ফারহানা
ভেজালের বিরুদ্ধে বড় পদক্ষেপ: আগস্টে খাদ্য কর্তৃপক্ষের জরিমানা এক কোটি

আরও পড়ুন

মোটরসাইকেলের সামনের নম্বর প্লেট নিয়ে পরীক্ষা চালাল ট্রাফিক পুলিশ-বিআরটিএ
মোটরসাইকেলের সামনের দিকে নম্বর প্লেট কীভাবে বসালে তা দূর থেকেও সহজে ও স্পষ্টভাবে দেখা যায়, তা নির্ধারণে মাঠপর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের লেক রোডে এই পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়।
ট্রাফিক তেজগাঁও বিভাগ ও বিআরটিএর যৌথ আয়োজনে পরিচালিত এই পরীক্ষার সময় মোটরসাইকেলের সামনের বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন উচ্চতায় নম্বর প্লেট স্থাপন করে দূর থেকে এর দৃশ্যমানতা ও পাঠযোগ্যতা যাচাই করা হয়। এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম এবং বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তেজগাঁও ট্রাফিক বিভাগ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে প্রযুক্তিনির্ভর ও কার্যকর উদ্যোগ গ্রহণের অংশ হিসেবেই এমন পরীক্ষার আয়োজন করা হয়েছে।
পরীক্ষায় প্রাপ্ত অভিজ্ঞতা বিশ্লেষণ করে সামনের নম্বর প্লেট স্থাপনের সর্বোত্তম পদ্ধতি চূড়ান্ত করা হবে বলে আশা করা হচ্ছে। এতে ভবিষ্যতে মোটরসাইকেলে প্লেট স্থাপনের নিয়ম আরও সুস্পষ্ট হবে এবং সড়কে যানবাহন শনাক্তকরণ সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
চট্টগ্রাম বন্দরের ভেতরেই গায়েব তিন কোটি টাকার কাপড়ভর্তি…
সবুজবাগে তরুণীকে দেখা করতে গিয়ে প্রেমিকের ছুরিতে যুবকের…
১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে র্যাবের জালে
মিরপুরে ছুরিকাহত মেহেদী হাসানের (২৬) মৃত্যু, ভোরে ঢামেকে…
বাবা-মার ভরণপোষণ আইন কঠোরের দাবিতে সংসদে রুমিন ফারহানা
ভেজালের বিরুদ্ধে বড় পদক্ষেপ: আগস্টে খাদ্য কর্তৃপক্ষের জরিমানা…