ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

প্রাইম বার্তা অনলাইন
০৪ সেপ্টেম্বর ২০২৬ ১:১৬ পিএম
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

ভয়াবহ বন্যায় দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশের কাছে বিদ্যুৎ রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে নেপাল। ফলে ভারতের সঞ্চালনব্যবস্থার মাধ্যমে প্রতিদিন যে পরিমাণ বিদ্যুৎ বাংলাদেশে আসতো, তা এখন আর আসছে না। শুক্রবার (৪ সেপ্টেম্বর) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ পরিস্থিতির নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, গত ২৭ আগস্ট দিনের পিক সময়ে নেপাল থেকে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ আসে। তবে একই দিনের সন্ধ্যার পিকে কোনো বিদ্যুৎ আসেনি, সেই থেকে সরবরাহ বন্ধ রয়েছে। নেপালের পত্রিকা দ্য কাঠমান্ডু পোস্ট গত বুধবার জানিয়েছে, গত ২৬ আগস্ট ভোটেকোশি নদী এলাকায় আঘাত হানা মারাত্মক বন্যায় দেশটির জলবিদ্যুৎ প্রকল্পগুলো বন্ধ হয়ে যায়। এতে রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে যায় এবং পরে তা কার্যত বন্ধ হয়ে পড়ে।

উল্লেখ্য, বর্ষামৌসুমে নেপাল গড়ে প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করে আসছিল, যা সম্প্রতি কমে প্রায় ৬৫০ মেগাওয়াটে নেমেছিল। ভারতের ট্রান্সমিশন ব্যবস্থা ব্যবহার করে মাত্র কিছুদিন আগেই বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো শুরু হয়েছিল দেশটি। কিন্তু এই বন্যার প্রভাবে রপ্তানির পথ বন্ধ হয়ে গেছে।

দীর্ঘদিন ধরে, বিশেষ করে শুষ্ক শীতের মাসগুলোতে বিদ্যুৎ আমদানির ওপর নির্ভরশীল ছিল নেপাল। এখন নিজেকে আঞ্চলিক বিদ্যুৎ রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে দেশটি। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগে রপ্তানিতে বিঘ্ন ঘটায় নেপালের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...