এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ বাঁধা অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বনানী থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় প্রাথমিক পর্যায়ে নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, সকাল পৌনে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার পরনে ছিল সিএনজি চালকদের পোশাকের সঙ্গে মিল রেখে নীল রঙের শার্ট এবং লুঙ্গি।
ওসি ফরিদুল ইসলাম বলেন, নিহতের মুখে সাদা টেপ লাগানো ছিল। আমরা ধারণা করছি, তাকে হত্যার পর দুর্বৃত্তরা রাত বা ভোরের কোনো এক সময় সেখানে মরদেহটি ফেলে রেখে চলে গেছে।
এ ঘটনার রহস্য উদ্ঘাটনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হবে বলে জানিয়েছেন থানার ওসি। তার ভাষায়, পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সিসিটিভি ক্যামেরা স্থাপিত আছে। ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে জানা যেতে পারে মরদেহটি কখন ও কীভাবে সেখানে আনা হয় এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত।
সম্পর্কিত খবর
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের
জন্মাষ্টমীতে রাষ্ট্রপতির আহ্বান: অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবার ভূমিকা
রূপপুরের বিদ্যুৎ গ্রিডে দেওয়ার সময়সীমা পিছিয়ে যাচ্ছে, আসছে রুশ বিশেষজ্ঞ…
রাউজানে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারালেন করিম (৩৬), রহস্য জমছে
ছুটির সকালে ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে মালয়েশিয়ার কুচিং

আরও পড়ুন

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ বাঁধা অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বনানী থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় প্রাথমিক পর্যায়ে নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, সকাল পৌনে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার পরনে ছিল সিএনজি চালকদের পোশাকের সঙ্গে মিল রেখে নীল রঙের শার্ট এবং লুঙ্গি।
ওসি ফরিদুল ইসলাম বলেন, নিহতের মুখে সাদা টেপ লাগানো ছিল। আমরা ধারণা করছি, তাকে হত্যার পর দুর্বৃত্তরা রাত বা ভোরের কোনো এক সময় সেখানে মরদেহটি ফেলে রেখে চলে গেছে।
এ ঘটনার রহস্য উদ্ঘাটনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হবে বলে জানিয়েছেন থানার ওসি। তার ভাষায়, পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সিসিটিভি ক্যামেরা স্থাপিত আছে। ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে জানা যেতে পারে মরদেহটি কখন ও কীভাবে সেখানে আনা হয় এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত।
সম্পর্কিত খবর
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি…
জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের
জন্মাষ্টমীতে রাষ্ট্রপতির আহ্বান: অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবার ভূমিকা
রূপপুরের বিদ্যুৎ গ্রিডে দেওয়ার সময়সীমা পিছিয়ে যাচ্ছে, আসছে…
রাউজানে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারালেন করিম (৩৬), রহস্য…
ছুটির সকালে ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে মালয়েশিয়ার…