মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণে হেরিটেজ ইন্টার কন্টিনেন্টালের লাখ টাকা জরিমানা

প্রাইম বার্তা অনলাইন
০৩ সেপ্টেম্বর ২০২৬ ৮:২২ এএম
মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণে হেরিটেজ ইন্টার কন্টিনেন্টালের লাখ টাকা জরিমানা

রাজধানীর জিগাতলা এলাকার হেরিটেজ ইন্টার কন্টিনেন্টাল রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন খাদ্যপণ্য মজুত রাখাসহ বেশ কিছু অনিয়মের দায়ে এই শাস্তি দেওয়া হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছানের নেতৃত্বে জিগাতলার সাত মসজিদ রোডের ৫৩ নম্বরে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে রেস্তোরাঁর রেফ্রিজারেটরে মেয়াদ পেরিয়ে যাওয়া অনথন পাতি ও ক্র্যাব সস পাওয়া যায়। এ ছাড়া আমদানিকারকের কোনো তথ্য ছাড়া সয়াসস, চিকেন পাউডার, কাশমিরি মরিচের মতো বিদেশি খাদ্য উপকরণ সংরক্ষণ ও রান্নায় ব্যবহার করতে দেখা যায় বলে জানা গেছে।

এর পাশাপাশি প্রতিষ্ঠানটি হালনাগাদ ট্রেড লাইসেন্স, রেস্তোরাঁ নিবন্ধন সনদ কিংবা পানি পরীক্ষার সনদও দেখাতে ব্যর্থ হয়। এসব অনিয়মের সমন্বিত ভিত্তিতেই ভ্রাম্যমাণ আদালত ওই আর্থিক শাস্তি আদায় করে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...