মিরপুরে ছিনতাইকারীর হাত থেকে কিশোর উদ্ধার, আটক ১

প্রাইম বার্তা অনলাইন
০২ সেপ্টেম্বর ২০২৬ ২:৩৪ পিএম
মিরপুরে ছিনতাইকারীর হাত থেকে কিশোর উদ্ধার, আটক ১

রাজধানীর মিরপুরে ছিনতাইকারীদের দখল থেকে এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে মোহাম্মদ রাব্বি (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। তবে তার সঙ্গী অন্য তিন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে পল্লবী থানাধীন মিরপুর বাংলা স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে মেট্রোরেলের ২২২ নম্বর পিলারের কাছে দায়িত্ব পালন করছিলেন পল্লবী ট্রাফিক জোনের এক পুলিশ সদস্য।

ডিউটিরত পুলিশ সদস্যের নজরে আসে রাস্তার পাশে একটি অটোরিকশা দাঁড়িয়ে আছে। সন্দেহজনক হওয়ায় তিনি সেদিকে গেলে অটোরিকশার ভেতর থেকে অর্ক নামের ওই কিশোর সাহায্যের জন্য চিৎকার করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ রাব্বিকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।

আটক হওয়া রাব্বিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...