বিশ্বে সবচেয়ে দূষিত বাতাস কুচিংয়ে, ঢাকায় মাঝারি মান

প্রাইম বার্তা অনলাইন
০২ সেপ্টেম্বর ২০২৬ ৯:২৮ এএম
বিশ্বে সবচেয়ে দূষিত বাতাস কুচিংয়ে, ঢাকায় মাঝারি মান

মালেশিয়ার কুচিং শহরের বাতাসের মান এখন মানুষের বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চলতি মাসের ২ তারিখ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সের (AQI) তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে।

বিশ্বব্যাপী দূষণের তালিকায় কুচিংয়ের পরই দ্বিতীয় স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। অপরদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৪ নম্বরে। তথ্য মতে, ঢাকার বর্তমান বায়ুমান ‘মাঝারি’ বা ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাস ভালো থাকে। স্কোর ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বলে গণ্য হয়। তবে ৩০১-এর বেশি স্কোর হলে বাতাস দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়, যেখানে এখন কুচিং শহর অবস্থান করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...