শেখ সেলিম পরিবারের ৩৬ কোটি টাকার সম্পদ: নোটিশের সিদ্ধান্ত দুদকের
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অন্তত ৩৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ মিলেছে। সম্পদের বৈধতা যাচাই করতে তাদের বিরুদ্ধে আইনি নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
দুদক সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-২ আসনের সাবেক এমপি শেখ সেলিমের নিজ নামে ১৩ কোটি ৫৯ লাখ টাকার অসংগতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া গেছে। তার স্ত্রী ফাতেমা সেলিমের নামে এক কোটি ৭০ লাখ, ছেলে শেখ ফজলে নাঈমের নামে ১১ কোটি ৭০ লাখ, মেয়ে আমেনা সুলতানা সোনিয়ার নামে সাড়ে ছয় কোটি এবং অন্য ছেলে সাবেক এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের নামে আড়াই কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান মিলেছে। দেশে ও বিদেশে তাদের আরও গুপ্ত সম্পদ থাকতে পারে বলে সন্দেহ করছে দুদক।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পরই সেলিম পরিবারের বিরুদ্ধে এই অনুসন্ধান শুরু হয়। এর আগে চলতি বছরের মার্চে শেখ সেলিমের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাও দায়ের করা হয়েছিল। এবার দুদক আইনের ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিতে যাচ্ছে।
সম্পর্কিত খবর
সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদের সম্পদের হিসাব চাইল দুদক
নেপালের বন্যা দুর্গতদের পাশে বাংলাদেশ, সহায়তার প্রতিশ্রুতি
মক্কা চুক্তিতে যোগদানের ভাবনা: জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে সরকার
সীতাকুণ্ডে মিয়ানমারগামী ৪১০ বস্তা সার জব্দ, কার্গো বোট আটক
ছুটি শেষে দেশে ফেরেননি, ওএসডি উম্মে হানীর চাকরিচ্যুতি
সরকারি টাকার অপচয় বন্ধে প্রকল্প অনুমোদনে চার শর্ত

আরও পড়ুন

শেখ সেলিম পরিবারের ৩৬ কোটি টাকার সম্পদ: নোটিশের সিদ্ধান্ত দুদকের
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অন্তত ৩৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ মিলেছে। সম্পদের বৈধতা যাচাই করতে তাদের বিরুদ্ধে আইনি নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
দুদক সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-২ আসনের সাবেক এমপি শেখ সেলিমের নিজ নামে ১৩ কোটি ৫৯ লাখ টাকার অসংগতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া গেছে। তার স্ত্রী ফাতেমা সেলিমের নামে এক কোটি ৭০ লাখ, ছেলে শেখ ফজলে নাঈমের নামে ১১ কোটি ৭০ লাখ, মেয়ে আমেনা সুলতানা সোনিয়ার নামে সাড়ে ছয় কোটি এবং অন্য ছেলে সাবেক এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের নামে আড়াই কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান মিলেছে। দেশে ও বিদেশে তাদের আরও গুপ্ত সম্পদ থাকতে পারে বলে সন্দেহ করছে দুদক।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পরই সেলিম পরিবারের বিরুদ্ধে এই অনুসন্ধান শুরু হয়। এর আগে চলতি বছরের মার্চে শেখ সেলিমের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাও দায়ের করা হয়েছিল। এবার দুদক আইনের ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিতে যাচ্ছে।
সম্পর্কিত খবর
সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদের সম্পদের হিসাব…
নেপালের বন্যা দুর্গতদের পাশে বাংলাদেশ, সহায়তার প্রতিশ্রুতি
মক্কা চুক্তিতে যোগদানের ভাবনা: জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে…
সীতাকুণ্ডে মিয়ানমারগামী ৪১০ বস্তা সার জব্দ, কার্গো বোট…