শাহ আলীতে ৬ বছরের শিশু ধর্ষণ: অভিযুক্ত সুমন গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
২৮ আগস্ট ২০২৬ ১১:৫৩ এএম
শাহ আলীতে ৬ বছরের শিশু ধর্ষণ: অভিযুক্ত সুমন গ্রেফতার

রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে ওই এলাকার রয়েল সিটি পকেট গেট সংলগ্ন স্থানে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে তার মা প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা ধর্ষণের আলামত পেয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

হাসপাতালে মায়ের জেরার মুখে শিশুটি জানায়, পাশের বাসার ভাড়াটিয়া সুমন তাকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে শ্লীলতাহানি করেছে। এরপর বৃহস্পতিবার মা বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করলে রাত আটটার দিকে পুলিশ অভিযান চালিয়ে সুমনকে তার বাসা থেকে গ্রেফতার করে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...