সংসদের তৃতীয় অধিবেশন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত: কমিটির সিদ্ধান্ত

প্রাইম বার্তা অনলাইন
২৭ আগস্ট ২০২৬ ১০:২০ পিএম
সংসদের তৃতীয় অধিবেশন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত: কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১০ই সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কমিটির চতুর্থ বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন। স্পিকারের বিশেষ আমন্ত্রণে স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানও এই বৈঠকে যোগ দেন।

বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত অধিবেশন চলবে এবং প্রয়োজনে স্পিকার এর সময়সূচি পরিবর্তনের ক্ষমতা রাখবেন। এই অধিবেশনের জন্য মোট ২ হাজার ৮১৮টি প্রশ্ন জমা পড়েছে, যার মধ্যে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ২ হাজার ৬৭৬টি প্রশ্ন রয়েছে। এছাড়া মনোযোগ আকর্ষণের নোটিশ ও সিদ্ধান্ত প্রস্তাবের সংখ্যাও বৈঠকে উপস্থাপন করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...