চিকিৎসক হওয়ার স্বপ্নে বাধা, ফাতেমাকে পাঁচ লাখ টাকা দিলেন তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
২৭ আগস্ট ২০২৬ ৯:৫৬ পিএম
চিকিৎসক হওয়ার স্বপ্নে বাধা, ফাতেমাকে পাঁচ লাখ টাকা দিলেন তারেক রহমান

নাটোরের মেধাবী শিক্ষার্থী ফাতেমা খানম চীনের একটি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেও অর্থের অভাবে নিরুপায় হয়ে পড়েছিলেন। তার এই উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেডিকেল শিক্ষার প্রাথমিক খরচ বাবদ তিনি ফাতেমাকে ৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ফাতেমা খানমের হাতে এই অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি ফাতেমার পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আর্থিক সহায়তার প্রয়োজন হলে তার পাশে থাকার আশ্বাস দেন।

এই আর্থিক সহযোগিতার ফলে ফাতেমার মুখে হাসি ফিরেছে এবং তিনি আবার তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারবেন বলে আশা করছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...