রামপুরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর সঙ্গে অভিমানে আত্মহত্যার অভিযোগ
পারিবারিক কলহের জেরে রাজধানীর পূর্ব রামপুরা থেকে হনুফা আক্তার (২১) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসমত আলী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে লালমাটি এলাকার ভাড়া করা বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, অটোরিকশাচালক স্বামী মিঠুনের সঙ্গে বিরোধের কারণে অভিমানে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন হনুফা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন হিতালিয়া গ্রামে।
সম্পর্কিত খবর
আজিমপুরে ৪ মাস ধরে চলছে খোঁড়াখুঁড়ি, চরম দুর্ভোগে নগরবাসী
সংসদের তৃতীয় অধিবেশন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত: কমিটির সিদ্ধান্ত
আইনশৃঙ্খলা নিয়ে তীব্র সমালোচনা, ৬৪ জেলায় ৬৪ মন্ত্রী চান রুমিন…
চিকিৎসক হওয়ার স্বপ্নে বাধা, ফাতেমাকে পাঁচ লাখ টাকা দিলেন তারেক…
ঠিকাদারদের গাফিলতি ঠেকাতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত করেছে আইএমইডি
জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর হাতে প্রধানমন্ত্রী তারেকের চিঠি

আরও পড়ুন

রামপুরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর সঙ্গে অভিমানে আত্মহত্যার অভিযোগ
পারিবারিক কলহের জেরে রাজধানীর পূর্ব রামপুরা থেকে হনুফা আক্তার (২১) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসমত আলী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে লালমাটি এলাকার ভাড়া করা বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, অটোরিকশাচালক স্বামী মিঠুনের সঙ্গে বিরোধের কারণে অভিমানে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন হনুফা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন হিতালিয়া গ্রামে।
সম্পর্কিত খবর
আজিমপুরে ৪ মাস ধরে চলছে খোঁড়াখুঁড়ি, চরম দুর্ভোগে…
সংসদের তৃতীয় অধিবেশন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত: কমিটির…
আইনশৃঙ্খলা নিয়ে তীব্র সমালোচনা, ৬৪ জেলায় ৬৪ মন্ত্রী…
চিকিৎসক হওয়ার স্বপ্নে বাধা, ফাতেমাকে পাঁচ লাখ টাকা…
ঠিকাদারদের গাফিলতি ঠেকাতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত করেছে…