স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে ছায়া মন্ত্রিসভার আক্রমণ, তীব্র প্রতিক্রিয়া রাশেদ খানের

প্রাইম বার্তা অনলাইন
২৭ আগস্ট ২০২৬ ৮:২০ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে ছায়া মন্ত্রিসভার আক্রমণ, তীব্র প্রতিক্রিয়া রাশেদ খানের

ছায়া মন্ত্রিসভা ঘোষণার পর থেকে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বিরুদ্ধে যে আক্রমণাত্মক অবস্থান নেওয়া হয়েছে, তা নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ঘটনাকে ছায়া ক্যাবিনেটের অভ্যন্তরীণ উত্তাপের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন।

স্ট্যাটাসে রাশেদ খাঁন লিখেছেন, ছায়া মন্ত্রিসভার ঘোষণার পর এই প্রথম জামায়াতের আমির সংসদে উপস্থিত হয়েছিলেন এবং ঠিক সেই সময়েই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে একযোগে আক্রমণ শুরু হয়। তিনি উপহাস করে বলেন, একজন মন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ জন এমপিকে দাঁড়িয়ে যেতে হয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা অত্যন্ত ধীরস্থির ও ভদ্র আচরণ দেখিয়েছেন। তারা ইচ্ছা করলে জামায়াত আমিরের বক্তব্যের সময় হইচই করতে পারতেন, কিন্তু দায়িত্বশীল দল হিসেবে তারা তা করেননি।

প্রধানমন্ত্রীর এই সহকারী মনে করেন, বিরোধী দলীয় এমপিরা এখনও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তর্কে পারঙ্গম হতে পারেননি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিয়ে বলেছেন, অযৌক্তিক কথা হলেও তাদের বলতে দিন, কারণ বলতে বলতেই তারা রাজনীতির পাঠ শিখবে। তারা এখনও তার ছাত্র হওয়ার যোগ্যতাও অর্জন করতে পারেননি বলে কটাক্ষ করেন রাশেদ খাঁন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...