সৌরবিদ্যুতে গুরুত্ব দিয়ে জ্বালানি সংকট লাঘবে বাংলাদেশকে সাহায্যের প্রস্তাব চীনের

প্রাইম বার্তা অনলাইন
২৭ আগস্ট ২০২৬ ৭:১০ পিএম
সৌরবিদ্যুতে গুরুত্ব দিয়ে জ্বালানি সংকট লাঘবে বাংলাদেশকে সাহায্যের প্রস্তাব চীনের

চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। বিশেষ করে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে ঢাকার সঙ্গে কাজ করতে চায় বেইজিং। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে এখনই সময় নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুতের দিকে ঝুঁকার। চীন এ খাতে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞতাসম্পন্ন। তিনি জানান, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ঘাটতি পূরণে দুই দেশের মধ্যে সহযোগিতার মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি হবে।

বৈঠক প্রসঙ্গে চীনা রাষ্ট্রদূত জানান, ড. আবদুল মঈন খান চীনের একজন পুরনো বন্ধু এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার ভূমিকা সর্বজনবিদিত। এছাড়া ঢাকা শহরের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মডেল প্রকল্প নিয়েও তারা আলোচনা করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে এবং খুব শিগগিরই এটির উদ্বোধন হবে বলে জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...