জিআরএসে অভিযোগে বিপিসির সাবেক পিএসসহ দুই জনের বিরুদ্ধে তদন্ত

প্রাইম বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৬ ১০:৪১ পিএম
জিআরএসে অভিযোগে বিপিসির সাবেক পিএসসহ দুই জনের বিরুদ্ধে তদন্ত

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আহম্মদুল্লাহ এবং আরেক উপ-ব্যবস্থাপক আশিক শাহরিয়ারের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গত ১৭ আগস্ট বিপিসির সচিব শাহিনা সুলতানার সই করা অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

সরকারের কেন্দ্রীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) পোর্টালে জমা হওয়া সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটিতে প্রশাসন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজিম উদ্দিনকে আহ্বায়ক এবং নিরীক্ষা বিভাগের ব্যবস্থাপক মো. বদরুল ইসলাম ফকিরকে সদস্য সচিব করা হয়েছে। তাদেরকে ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযুক্ত আহম্মদুল্লাহ বর্তমানে ওএসডি হিসেবে মেঘনা পেট্রোলিয়ামের ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে সংযুক্ত আছেন। কমিটির দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন জানিয়েছেন, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তারা অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করে চেয়ারম্যান বরাবর প্রতিবেদন দাখিল করবেন। অভিযোগসমূহের মধ্যে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...