সাতকানিয়ায় পাশের বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মৃত্যু
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বৈদ্যুতিক মেকানিকের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরমান উদ্দিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার এঁওচিয়া ইউনিয়নের গাটিয়াডেঙ্গা ওয়াহিদারপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আরমান উদ্দিন ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং পেশায় একজন বৈদ্যুতিক মেকানিক ছিলেন। তিনি এক কন্যা সন্তানের জনক। প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ বাড়ির পাশের একটি বাসায় বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংযোগে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি জানান, এঁওচিয়া এলাকায় এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটাক্ষ, আসিফকে কঠোর হুঁশিয়ারি রাশেদ খানের
বিমানে মৃত্যুর পর মায়ের লাশ ওমানে, ছেলে একা দেশে ফিরলেন
নেপালে বন্যাকবলিতদের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার আশ্বাস
জিআরএসে অভিযোগে বিপিসির সাবেক পিএসসহ দুই জনের বিরুদ্ধে তদন্ত
পারমাণবিক প্রযুক্তির নিরাপদ ব্যবহারে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন: মন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আসিফের মন্তব্যের তীব্র সমালোচনা রাশেদ খাঁনের

আরও পড়ুন

সাতকানিয়ায় পাশের বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মৃত্যু
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বৈদ্যুতিক মেকানিকের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরমান উদ্দিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার এঁওচিয়া ইউনিয়নের গাটিয়াডেঙ্গা ওয়াহিদারপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আরমান উদ্দিন ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং পেশায় একজন বৈদ্যুতিক মেকানিক ছিলেন। তিনি এক কন্যা সন্তানের জনক। প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ বাড়ির পাশের একটি বাসায় বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংযোগে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি জানান, এঁওচিয়া এলাকায় এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটাক্ষ, আসিফকে কঠোর হুঁশিয়ারি রাশেদ খানের
বিমানে মৃত্যুর পর মায়ের লাশ ওমানে, ছেলে একা…
নেপালে বন্যাকবলিতদের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার…
জিআরএসে অভিযোগে বিপিসির সাবেক পিএসসহ দুই জনের বিরুদ্ধে…