অনিয়মের অভিযোগে বিপিসির সাবেক পিএস ও আরেক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের সাবেক ব্যক্তিগত সচিব (পিএস) মো. আহম্মদুল্লাহ এবং আরেক উপ-ব্যবস্থাপক আশিক শাহরিয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গত ১৭ আগস্ট বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটিতে প্রশাসন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজিম উদ্দিনকে আহ্বায়ক এবং নিরীক্ষা বিভাগের ব্যবস্থাপক মো. বদরুল ইসলাম ফকিরকে সদস্য সচিব করা হয়েছে। সরকারের কেন্দ্রীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) পোর্টালে জমা হওয়া সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আদেশ জারির পরবর্তী ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান মো. নাজিম উদ্দিন বলেন, জিআরএস-এ আসা অভিযোগগুলোর সত্যতা যাচাই করে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রতিবেদন পেশ করা হবে। অপরদিকে অভিযোগ অস্বীকার করে আশিক শাহরিয়ার দাবি করেন, তিনি তদন্ত কমিটি বা অভিযোগের বিষয়ে কিছুই জানেন না এবং তাকে এ বিষয়ে এখনো কোনো তথ্য দেওয়া হয়নি। উল্লেখ্য, মো. আহম্মদুল্লাহ বর্তমানে ওএসডি হিসেবে মেঘনা পেট্রোলিয়ামের ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে সংযুক্ত আছেন।
সম্পর্কিত খবর
পারমাণবিক প্রযুক্তির নিরাপদ ব্যবহারে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন: মন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আসিফের মন্তব্যের তীব্র সমালোচনা রাশেদ খাঁনের
সাতকানিয়ায় পাশের বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মৃত্যু
উত্তরায় হাজার হাফেজের অংশগ্রহণে বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা
ছিনতাই করে গিললেন সোনার দুল, বমি করিয়েই উদ্ধার পুলিশের
মঙ্গোলিয়ায় জাতিসংঘ সম্মেলনে মিন্টু: চারণভূমি সুরক্ষায় স্থানীয়দের ভূমিকা জরুরি

আরও পড়ুন

অনিয়মের অভিযোগে বিপিসির সাবেক পিএস ও আরেক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের সাবেক ব্যক্তিগত সচিব (পিএস) মো. আহম্মদুল্লাহ এবং আরেক উপ-ব্যবস্থাপক আশিক শাহরিয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গত ১৭ আগস্ট বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটিতে প্রশাসন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজিম উদ্দিনকে আহ্বায়ক এবং নিরীক্ষা বিভাগের ব্যবস্থাপক মো. বদরুল ইসলাম ফকিরকে সদস্য সচিব করা হয়েছে। সরকারের কেন্দ্রীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) পোর্টালে জমা হওয়া সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আদেশ জারির পরবর্তী ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান মো. নাজিম উদ্দিন বলেন, জিআরএস-এ আসা অভিযোগগুলোর সত্যতা যাচাই করে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রতিবেদন পেশ করা হবে। অপরদিকে অভিযোগ অস্বীকার করে আশিক শাহরিয়ার দাবি করেন, তিনি তদন্ত কমিটি বা অভিযোগের বিষয়ে কিছুই জানেন না এবং তাকে এ বিষয়ে এখনো কোনো তথ্য দেওয়া হয়নি। উল্লেখ্য, মো. আহম্মদুল্লাহ বর্তমানে ওএসডি হিসেবে মেঘনা পেট্রোলিয়ামের ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে সংযুক্ত আছেন।
সম্পর্কিত খবর
পারমাণবিক প্রযুক্তির নিরাপদ ব্যবহারে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন: মন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আসিফের মন্তব্যের তীব্র সমালোচনা রাশেদ খাঁনের
সাতকানিয়ায় পাশের বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে…
উত্তরায় হাজার হাফেজের অংশগ্রহণে বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা
ছিনতাই করে গিললেন সোনার দুল, বমি করিয়েই উদ্ধার…
মঙ্গোলিয়ায় জাতিসংঘ সম্মেলনে মিন্টু: চারণভূমি সুরক্ষায় স্থানীয়দের ভূমিকা…