বোয়ালখালীতে তিন মাদকসেবীর কারাদণ্ড, অর্থদণ্ডও

প্রাইম বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৬ ৭:১৫ পিএম
বোয়ালখালীতে তিন মাদকসেবীর কারাদণ্ড, অর্থদণ্ডও

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে তাদের ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের পরিচালিত অভিযানে আটকের পর বুধবার সকালে বোয়ালখালী থানায় আয়োজিত ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক এই রায় ঘোষণা করেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া মাদকবিরোধী অভিযান চলে গভীর রাত পর্যন্ত। এ সময় মাদক সেবনের অপরাধে তিনজনকে গ্রেফতার করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন পোপাদিয়া ইউনিয়নের মৃত কবির আহাম্মদের ছেলে মোহাম্মদ মিন্টু মিয়া (৩৪), রূপক আচার্য্যের ছেলে সাগর আচার্য্য (২৭) এবং পূর্ব গোমদণ্ডীর মো. ইউনুচের ছেলে মো. সিজান (২৮)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়। বুধবার (২৬ আগস্ট) সকালে আদালতের নির্দেশনা মোতাবেক তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...