রাজধানীতে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস ও শান্তি সমাবেশ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ গেট (কালীমন্দির) থেকে এই ধর্মীয় শোভাযাত্রা বের হয়। আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
আনন্দ মিছিলটি দোয়েল চত্বর ও হাইকোর্ট মোড় হয়ে আবার সোহরাওয়ার্দী উদ্যানে এসে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়। বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী এতে নেতৃত্ব দেন। দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত সুফি স্কলার, পীর-মাশায়েখ, ওলামা, শিক্ষাবিদ, ধর্মীয় নেতা এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন।
জশনে জুলুস ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আয়োজকদের স্বেচ্ছাসেবক বাহিনীর পাশাপাশি পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন ছিলেন। মিছিল শেষে সোহরাওয়ার্দী উদ্যানেই আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।
সম্পর্কিত খবর
পূর্ণ শক্তিতে আইনশৃঙ্খলা বাহিনী, মনোবল ফিরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি, গরম কমলেও জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ
চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুস, নগরজুড়ে লাখ লাখ মানুষের ঢল
আন্তর্জাতিক অনলাইন জুয়া চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার লাখ টাকা
যাত্রাবাড়ীতে দ্রুতগতির গাড়ির ধাক্কায় অজ্ঞাত পথচারীর মৃত্যু
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী: ৫৫তম জশনে জুলুসে লাখো মানুষের ঢল

আরও পড়ুন

রাজধানীতে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস ও শান্তি সমাবেশ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ গেট (কালীমন্দির) থেকে এই ধর্মীয় শোভাযাত্রা বের হয়। আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
আনন্দ মিছিলটি দোয়েল চত্বর ও হাইকোর্ট মোড় হয়ে আবার সোহরাওয়ার্দী উদ্যানে এসে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়। বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী এতে নেতৃত্ব দেন। দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত সুফি স্কলার, পীর-মাশায়েখ, ওলামা, শিক্ষাবিদ, ধর্মীয় নেতা এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন।
জশনে জুলুস ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আয়োজকদের স্বেচ্ছাসেবক বাহিনীর পাশাপাশি পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন ছিলেন। মিছিল শেষে সোহরাওয়ার্দী উদ্যানেই আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।
সম্পর্কিত খবর
পূর্ণ শক্তিতে আইনশৃঙ্খলা বাহিনী, মনোবল ফিরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি, গরম কমলেও জলাবদ্ধতায় নগরবাসীর…
চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুস, নগরজুড়ে লাখ লাখ মানুষের…
আন্তর্জাতিক অনলাইন জুয়া চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার লাখ…
যাত্রাবাড়ীতে দ্রুতগতির গাড়ির ধাক্কায় অজ্ঞাত পথচারীর মৃত্যু
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী: ৫৫তম জশনে জুলুসে লাখো মানুষের…