ইনভেস্ট বাংলাদেশ চেয়ারম্যান আশিক মাহমুদ পেলেন প্রতিমন্ত্রীর মর্যাদা

প্রাইম বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৬ ৮:০০ এএম
ইনভেস্ট বাংলাদেশ চেয়ারম্যান আশিক মাহমুদ পেলেন প্রতিমন্ত্রীর মর্যাদা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করেছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ২১ আগস্ট চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে এক বছরের মেয়াদে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যান থাকাকালীন তিনি প্রতিমন্ত্রীর সমপর্যায়ের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, চলতি মাসের ২০ তারিখ থেকে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর হয়েছে। এই আইনের অধীনে প্রতিষ্ঠানটি দেশে বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের সেবা নিশ্চিত করতে কাজ করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...