প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা না থাকলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি: বিশেষজ্ঞরা

প্রাইম বার্তা অনলাইন
২৫ আগস্ট ২০২৬ ১০:৪৫ পিএম
প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা না থাকলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি: বিশেষজ্ঞরা

দেশে অসংক্রামক রোগের প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে অতিরিক্ত লবণ, চিনি ও ক্ষতিকর চর্বিযুক্ত প্যাকেটজাত খাবারের ব্যাপক প্রসারকে দায়ী করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভোক্তাদের সঠিক তথ্য দিতে খাবারের প্যাকেটের সামনের দিকে স্পষ্ট সতর্কবার্তা বা ‘ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং’ (এফওপিএল) চালু করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

গত ২৪ ও ২৫ আগস্ট রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) কনফারেন্স রুমে ‘বাংলাদেশে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং: প্রয়োজনীয়তা, অগ্রগতি ও করণীয়’ শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় এসব কথা বলা হয়। প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের যৌথ আয়োজনে এতে বিভিন্ন গণমাধ্যমের ২৬ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় তুলে ধরা হয়, বাংলাদেশে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যানসার ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ৭১ শতাংশ মানুষের মৃত্যু হচ্ছে। প্যাকেটের পেছনের অস্পষ্ট পুষ্টি তথ্যের বদলে সামনের অংশে সহজবোধ্য সতর্কবার্তা থাকলে ক্রেতারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। এ প্রসঙ্গে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব জানান, এ সংক্রান্ত খসড়া প্রবিধানমালা বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ে রয়েছে এবং শিগগিরই এটি চূড়ান্ত হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...