তেজগাঁওয়ে অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ৫৩

প্রাইম বার্তা অনলাইন
২৫ আগস্ট ২০২৬ ৯:৪৭ পিএম
তেজগাঁওয়ে অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ৫৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের আওতাধীন অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে সোমবার (২৪ আগস্ট) এই অভিযান পরিচালনা করে পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী মঙ্গলবার (২৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. ইউসুফ শেখ (৩৩), মোছা. ছকিনা বেগম (৩০), জীবন খান, মো. রুবাই ইসলাম (২১), মো. সাগর (১৯), মো. শুভ (৩৩), মো. আল আমিন ব্যাপারী (৪৪), মো. বাবুল (৩২), মাহিদ হাওলাদার (১৮), মো. হৃদয় (১৮), মোহাম্মদ আলী (২২), মো. ইলিয়াস হোসেন বাবলু (২১), মো. হাসনাইন হাসান (২০), মনির (২০), মো. সুজন (২২), রিয়াজ মোল্লা (৩৭), মো. সাব্বির (২০), মো. বেলাল ওরফে বিল্লাল (৪০), মো. শাহীন (২৬), বিল্লাল হোসেন মোহর (২২), মো. হায়দার আলী, মো. রুবেল (২১), হিরা ওরফে মোজাহিরা (২৯), নাজমা আক্তার (৪১), সৈয়দ মাহমুদুল মুদ্দাসসির হেমাহামুদ, মো. নাছির হোসেন (২০), মো. শহিদুল ইসলাম (৩০), মো. আজগর (৪০), শিয়াল হাসান (২২), মো. রনি হোসেন (২৮), মো. আরিফুর রহমান সিফাত (২৭), মো. রাসেল ইসলাম (২৯), মো. মানিক (৩৫), মো. অলি (২২), মোছা. রোকসানা (২০), আব্দুর রহমান হৃদয় (২১), মোমেনা আক্তার মাইশা (১৯), মো. সজল (২৩), মো. সাজ্জাদ (১৯), মো. শাকিল মাঝি (২২), মো. সৌরভ (১৯), মো. ইমরান (১৯), মো. হৃদয় হোসেন (২০), মো. কামরুল ইসলাম (২৪), মো. সুমন হোসেন (২০), লিপি আক্তার (৩২), সাজ্জাদ হোসেন সোহেল (৪২), মো. সোহাগ (৩৮), মো. সজিব (২৪), মো. মেহেদী (২৪), মো. জুবাইর হোসাইন (২২), রমজান (৩৬) এবং আইনের সংঘাতে জড়িত একজন শিশু।

নিয়াজ মেহেদী জানান, সোমবার রাতে তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...