মতিঝিল বিভাগে অপরাধ দমনে পুলিশের অভিযান, গ্রেফতার ৭৪
রাজধানীর মতিঝিল বিভাগের আওতাধীন এলাকাগুলোতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, সোমবার (২৪ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে বিভাগের অধীন বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
থানা ভিত্তিক আটকের সংখ্যা বিশ্লেষণে দেখা যায়, মতিঝিল থানায় ১১ জন, পল্টন থানায় ২১ জন, সবুজবাগ থানায় ৫ জন, খিলগাঁও থানায় ৭ জন, রামপুরা থানায় ৯ জন, শাহজাহানপুর থানায় ১০ জন এবং মুগদা থানায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সম্পর্কিত খবর
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব রওশন আরা
প্রতারণা মামলায় সাজার পরোয়ানায় গ্রেফতার বিদিশা এরশাদ
সিন্ডিকেট ঠেকাতে সার ব্যবস্থাপনায় কঠোর নির্দেশনা মন্ত্রণালয়ের
তেজগাঁওয়ে অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ৫৩
কর্ণফুলীতে অবৈধ জাল জব্দ, নৌ-নিরাপত্তায় বন্দর ও কোস্টগার্ডের যৌথ অভিযান
পিআরএল স্থগিত করে আরও ১ বছর এলজিইডি প্রধান প্রকৌশলী হলেন…

আরও পড়ুন

মতিঝিল বিভাগে অপরাধ দমনে পুলিশের অভিযান, গ্রেফতার ৭৪
রাজধানীর মতিঝিল বিভাগের আওতাধীন এলাকাগুলোতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, সোমবার (২৪ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে বিভাগের অধীন বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
থানা ভিত্তিক আটকের সংখ্যা বিশ্লেষণে দেখা যায়, মতিঝিল থানায় ১১ জন, পল্টন থানায় ২১ জন, সবুজবাগ থানায় ৫ জন, খিলগাঁও থানায় ৭ জন, রামপুরা থানায় ৯ জন, শাহজাহানপুর থানায় ১০ জন এবং মুগদা থানায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সম্পর্কিত খবর
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব রওশন…
প্রতারণা মামলায় সাজার পরোয়ানায় গ্রেফতার বিদিশা এরশাদ
সিন্ডিকেট ঠেকাতে সার ব্যবস্থাপনায় কঠোর নির্দেশনা মন্ত্রণালয়ের
তেজগাঁওয়ে অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ৫৩
কর্ণফুলীতে অবৈধ জাল জব্দ, নৌ-নিরাপত্তায় বন্দর ও কোস্টগার্ডের…
পিআরএল স্থগিত করে আরও ১ বছর এলজিইডি প্রধান…