এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিতে খসড়া আইন অনুমোদন
আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) এখন থেকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়ার পথ সুগম হলো। এ উদ্দেশ্যে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
১৯৭৯ সালের পুরনো অধ্যাদেশকে বাতিল করে বাহিনীকে আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে এই নতুন আইনের খসড়া তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের (এআইজি) সার্বিক নিয়ন্ত্রণে এপিবিএন এর কার্যক্রম পরিচালিত হবে।
প্রস্তাবিত আইনে এপিবিএনকে সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ এবং মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে তারা মামলা তদন্ত করতে পারবে এবং বিচারের স্বার্থে বিশেষ ও সংক্ষিপ্ত আদালত গঠনেরও বিধান রাখা হয়েছে।
সম্পর্কিত খবর
সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশে আসার আমন্ত্রণ রাষ্ট্রপতির
স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে, পাসপোর্ট অফিস কর্মচারীর শাস্তি
সরকারি সেবায় কোথায় কত ঘুষ, জানাবে নতুন ‘ঘুস.সাইট’
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু, নতুন সদস্যরা উপস্থিত
প্রধানমন্ত্রীর সচিব সাজলেন যুবক, সাইবার ক্রাইমে গ্রেফতার
শাহজালাল বিমানবন্দরে ভবঘুরেদের উৎপাত রোধে অভিযান, আটক ৪০

আরও পড়ুন

স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে, পাসপোর্ট অফিস কর্মচারীর…