শাহজালালের তৃতীয় টার্মিনালে নিরাপত্তায় আনসার বাহিনীকে মোতায়েনের প্রস্তুতি
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক সংযোজন হওয়া তৃতীয় টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েনের বিষয়ে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে গত সোমবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সাক্ষাৎ করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বৈঠকে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী। তিনি যাত্রী ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় তাদের অব্যাহত অবদানের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া নতুন এই টার্মিনালে সমন্বয় সধ্যমতো দায়িত্ব পালনের জন্য আনসার সদস্যদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
সভায় দেশের নিরাপত্তা ও পর্যটন শিল্পের উন্নয়নে মন্ত্রণালয় এবং আনসার বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়। সবার আগে বাংলাদেশ’র মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে জাতীয় স্বার্থে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার করেন উভয় পক্ষ।
অগ্নিনিরাপত্তা তৃতীয় টার্মিনাল বাংলাদেশ আনসার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু, নতুন সদস্যরা উপস্থিত
প্রধানমন্ত্রীর সচিব সাজলেন যুবক, সাইবার ক্রাইমে গ্রেফতার
শাহজালাল বিমানবন্দরে ভবঘুরেদের উৎপাত রোধে অভিযান, আটক ৪০
যাত্রাবাড়ীতে দুল ছিনতাই: গণপিটুনিতে যুবকের মৃত্যু
জুলাই সনদের পথেই এগোবে বিএনপি, সরকারের ওপর আস্থা রাখুন
বাগেরহাটে মিরাজ উধাও: কোস্টগার্ডের হাতে তুলে যাওয়ার অভিযোগ পরিবারের

আরও পড়ুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে নিরাপত্তায় আনসার বাহিনীকে মোতায়েনের প্রস্তুতি
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক সংযোজন হওয়া তৃতীয় টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েনের বিষয়ে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে গত সোমবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সাক্ষাৎ করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বৈঠকে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী। তিনি যাত্রী ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় তাদের অব্যাহত অবদানের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া নতুন এই টার্মিনালে সমন্বয় সধ্যমতো দায়িত্ব পালনের জন্য আনসার সদস্যদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
সভায় দেশের নিরাপত্তা ও পর্যটন শিল্পের উন্নয়নে মন্ত্রণালয় এবং আনসার বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়। সবার আগে বাংলাদেশ’র মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে জাতীয় স্বার্থে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার করেন উভয় পক্ষ।
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু, নতুন সদস্যরা উপস্থিত
প্রধানমন্ত্রীর সচিব সাজলেন যুবক, সাইবার ক্রাইমে গ্রেফতার
শাহজালাল বিমানবন্দরে ভবঘুরেদের উৎপাত রোধে অভিযান, আটক ৪০
যাত্রাবাড়ীতে দুল ছিনতাই: গণপিটুনিতে যুবকের মৃত্যু
জুলাই সনদের পথেই এগোবে বিএনপি, সরকারের ওপর আস্থা…
বাগেরহাটে মিরাজ উধাও: কোস্টগার্ডের হাতে তুলে যাওয়ার অভিযোগ…