বাগেরহাটে মিরাজ উধাও: কোস্টগার্ডের হাতে তুলে যাওয়ার অভিযোগ পরিবারের

প্রাইম বার্তা অনলাইন
২৪ আগস্ট ২০২৬ ৬:৩৮ পিএম
বাগেরহাটে মিরাজ উধাও: কোস্টগার্ডের হাতে তুলে যাওয়ার অভিযোগ পরিবারের

বাগেরহাটের মোটরসাইকেল চালক মিরাজ শেখকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ কোস্টগার্ডের বিরুদ্ধে। গত ১০ এপ্রিল ঘটনাটি ঘটলেও চার মাস পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ মিরাজকে ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি।

সোমবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মিরাজের বোন লিজা ইসলাম বলেন, গত ১০ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে বাগেরহাটের জয়মণি এলাকার কোচঘাট থেকে সিভিল পোশাকে থাকা দুই কোস্টগার্ড সদস্য ও মাঝি মিজান তাকে ডাকেন। পরে মান্নান নামের এক বোট মালিকের নৌকায় তাকে হারবাড়িয়া স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর মংলার দিক থেকে আসা স্পিডবোটে ৮ থেকে ১০ জন ইউনিফর্মপরা সদস্য তাকে তুলে নিয়ে চলে যান। এসময় গ্রামবাসী ও মিরাজের স্ত্রী উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

লিজা ইসলাম আরও অভিযোগ করেন, ঘটনার পর দুদিন কোস্টগার্ড সদস্যরা মিরাজকে তাদের হেফাজতে রাখার কথা স্বীকার করলেও পরে তা অস্বীকার করেন। মিরাজের স্ত্রী যখন তাকে খাবার দিতে যান, তখন ভেতর থেকে কর্মকর্তারা খাওয়ানোর পরামর্শ দেন। কিন্তু পরে শাহিন নামের এক কর্মকর্তা দাবি করেন যে মিরাজ তাদের কাছে নেই। এর আগে ৮ মে ও ২৬ মে সংবাদ সম্মেলন এবং ৯ জুন মানববন্ধন করেও কোনো ফল পায়নি পরিবারটি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...