সড়ক দুর্ঘটনায় পিষ্ট করে হত্যার ১৫ দিন পর গ্রেফতার চালক
মাওয়া-ঢাকা মহাসড়কে সোহাগ ওরফে সামসুল হক নামের এক যুবককে বেপরোয়া গতির গাড়ি চাপা দিয়ে হত্যার পর পালিয়ে যাওয়া চালক শাহজাহানকে গ্রেফতার করেছে র্যাব-১০। সোমবার দুপুরে রাজধানীর জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গত ৯ আগস্ট দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা যায়, মহাসড়কের সার্ভিস লেন দিয়ে যাওয়ার সময় শাহজাহান (৬০) তার গাড়ি অতিরিক্ত গতিতে চালিয়ে সোহাগকে (৩০) পেছন থেকে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক চালকের অবস্থান শনাক্ত করে সোমবার দুপুর ১২টা ৪৫ মিনিটে জুরাইন থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
ড্রাইভিং ভিসার নামে ১৯ লাখ টাকা প্রতারণা, সিআইডির হাতে ৫…
মাদকের তথ্যে গেন্ডারিয়ায় পুলিশের অভিযান, উদ্ধার ৪ পিস্তল
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ২৩৭ জন আটক, উদ্ধার কোটি টাকার…
পর্যটন ও সংস্কৃতি: একক নীতিমালার পথে দুই মন্ত্রণালয়
বেবিচকে সপ্তাহে একদিন অফিস করবেন বিমানমন্ত্রী, সমন্বয় বাড়াতে নতুন উদ্যোগ
দেশের সেবায় নিয়োজিত থাকতে বীর ইউনিটকে সেনাপ্রধানের নির্দেশ

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় পিষ্ট করে হত্যার ১৫ দিন পর গ্রেফতার চালক
মাওয়া-ঢাকা মহাসড়কে সোহাগ ওরফে সামসুল হক নামের এক যুবককে বেপরোয়া গতির গাড়ি চাপা দিয়ে হত্যার পর পালিয়ে যাওয়া চালক শাহজাহানকে গ্রেফতার করেছে র্যাব-১০। সোমবার দুপুরে রাজধানীর জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গত ৯ আগস্ট দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা যায়, মহাসড়কের সার্ভিস লেন দিয়ে যাওয়ার সময় শাহজাহান (৬০) তার গাড়ি অতিরিক্ত গতিতে চালিয়ে সোহাগকে (৩০) পেছন থেকে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক চালকের অবস্থান শনাক্ত করে সোমবার দুপুর ১২টা ৪৫ মিনিটে জুরাইন থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
ড্রাইভিং ভিসার নামে ১৯ লাখ টাকা প্রতারণা, সিআইডির…
মাদকের তথ্যে গেন্ডারিয়ায় পুলিশের অভিযান, উদ্ধার ৪ পিস্তল
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ২৩৭ জন আটক, উদ্ধার…
পর্যটন ও সংস্কৃতি: একক নীতিমালার পথে দুই মন্ত্রণালয়
বেবিচকে সপ্তাহে একদিন অফিস করবেন বিমানমন্ত্রী, সমন্বয় বাড়াতে…