দেশের সেবায় নিয়োজিত থাকতে বীর ইউনিটকে সেনাপ্রধানের নির্দেশ
বাংলাদেশ সেনাবাহিনীর বীর ইউনিটের সব সদস্যকে দেশমাতৃকার সেবা ও কল্যাণে নিবেদিত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (২৪ আগস্ট) রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২১তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ নির্দেশনা দেন।
রাজশাহীস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) শহীদ নকীব হলে আয়োজিত এই সম্মেলনে সেনাপ্রধান ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সকল অধিনায়কের সাথে ফ্রাঙ্ক এবং খোলামেলা আলোচনায় অংশ নেন। এসময় তিনি পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে এই ইউনিটের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যেকোনো প্রয়োজনে বীর ইউনিটের সদস্যদের দেশের জন্য কাজ করে যেতে হবে।
এছাড়া সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের চলমান প্রশিক্ষণ কার্যক্রম এবং প্রশাসনিক সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ইউনিট সেনাবাহিনীর মূল শক্তি হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট এরিয়া কমান্ডাররা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ২৩৭ জন আটক, উদ্ধার কোটি টাকার…
পর্যটন ও সংস্কৃতি: একক নীতিমালার পথে দুই মন্ত্রণালয়
বেবিচকে সপ্তাহে একদিন অফিস করবেন বিমানমন্ত্রী, সমন্বয় বাড়াতে নতুন উদ্যোগ
সড়ক দুর্ঘটনায় পিষ্ট করে হত্যার ১৫ দিন পর গ্রেফতার চালক
রাজনীতির টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে এগিয়ে যাবে দেশ দুটি: দীনেশ ত্রিবেদী
রাজনৈতিক সাহসের অভাবে সংস্কারে গতি হারাচ্ছে সরকার: দেবপ্রিয়

আরও পড়ুন

দেশের সেবায় নিয়োজিত থাকতে বীর ইউনিটকে সেনাপ্রধানের নির্দেশ
বাংলাদেশ সেনাবাহিনীর বীর ইউনিটের সব সদস্যকে দেশমাতৃকার সেবা ও কল্যাণে নিবেদিত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (২৪ আগস্ট) রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২১তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ নির্দেশনা দেন।
রাজশাহীস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) শহীদ নকীব হলে আয়োজিত এই সম্মেলনে সেনাপ্রধান ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সকল অধিনায়কের সাথে ফ্রাঙ্ক এবং খোলামেলা আলোচনায় অংশ নেন। এসময় তিনি পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে এই ইউনিটের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যেকোনো প্রয়োজনে বীর ইউনিটের সদস্যদের দেশের জন্য কাজ করে যেতে হবে।
এছাড়া সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের চলমান প্রশিক্ষণ কার্যক্রম এবং প্রশাসনিক সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ইউনিট সেনাবাহিনীর মূল শক্তি হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট এরিয়া কমান্ডাররা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ২৩৭ জন আটক, উদ্ধার…
পর্যটন ও সংস্কৃতি: একক নীতিমালার পথে দুই মন্ত্রণালয়
বেবিচকে সপ্তাহে একদিন অফিস করবেন বিমানমন্ত্রী, সমন্বয় বাড়াতে…
সড়ক দুর্ঘটনায় পিষ্ট করে হত্যার ১৫ দিন পর…
রাজনীতির টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে এগিয়ে যাবে দেশ দুটি:…