রাজনৈতিক সাহসের অভাবে সংস্কারে গতি হারাচ্ছে সরকার: দেবপ্রিয়
বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, রাষ্ট্র পরিচালনায় মৌলিক সংস্কার ও জরুরি সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজনীয় রাজনৈতিক সাহস প্রদর্শনে ব্যর্থ হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তিনি বলেন, সরকারের মধ্যে সদিচ্ছা থাকলেও সমন্বয়হীনতা ও সক্ষমতার ঘাটতির কারণে সুফল মিলছে না, যা দীর্ঘমেয়াদী রাজনৈতিক দূরদর্শিতার অভাবকে নির্দেশ করে।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীতে সিপিডি আয়োজিত ‘সরকারের ছয় মাস: পারফরম্যান্স পর্যালোচনা’ শীর্ষক এক মিডিয়া ডায়ালগে তিনি এসব কথা বলেন। সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা সংস্কার ইস্যুকে এই দুর্বলতার প্রধান উদাহরণ হিসেবে টেনে ধরেন তিনি। তার ভাষ্য, ছয় মাস অতিবাহিত হলেও এই সংকটের সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না সরকার। এক লাখ ৪০ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতির সম্ভাবনা আগে থেকেই থাকায় এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।
দেবপ্রিয় ভট্টাচার্য পরামর্শ দেন, শুরুতেই ২০ থেকে ২৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকতে পারত। তবে ধাপে ধাপে সমস্যা সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও সেটি কাজে লাগাতে ব্যর্থতার পরিণামে এখন বড় ধরনের সিদ্ধান্ত ছাড়া কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
সম্পর্কিত খবর
দেশের সেবায় নিয়োজিত থাকতে বীর ইউনিটকে সেনাপ্রধানের নির্দেশ
রাজনীতির টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে এগিয়ে যাবে দেশ দুটি: দীনেশ ত্রিবেদী
অক্টোবরে কক্সবাজার বিমানবন্দর উদ্বোধন, চলছে বিদেশি ফ্লাইটের প্রস্তুতি
মাদক উদ্ধারে গিয়ে পুলিশের হাতে চার বিদেশি পিস্তল, আটক ৬
পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগের আহ্বান
মঙ্গলবার থেকে বায়তুল মোকাররমে সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা শুরু

আরও পড়ুন

রাজনৈতিক সাহসের অভাবে সংস্কারে গতি হারাচ্ছে সরকার: দেবপ্রিয়
বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, রাষ্ট্র পরিচালনায় মৌলিক সংস্কার ও জরুরি সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজনীয় রাজনৈতিক সাহস প্রদর্শনে ব্যর্থ হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তিনি বলেন, সরকারের মধ্যে সদিচ্ছা থাকলেও সমন্বয়হীনতা ও সক্ষমতার ঘাটতির কারণে সুফল মিলছে না, যা দীর্ঘমেয়াদী রাজনৈতিক দূরদর্শিতার অভাবকে নির্দেশ করে।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীতে সিপিডি আয়োজিত ‘সরকারের ছয় মাস: পারফরম্যান্স পর্যালোচনা’ শীর্ষক এক মিডিয়া ডায়ালগে তিনি এসব কথা বলেন। সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা সংস্কার ইস্যুকে এই দুর্বলতার প্রধান উদাহরণ হিসেবে টেনে ধরেন তিনি। তার ভাষ্য, ছয় মাস অতিবাহিত হলেও এই সংকটের সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না সরকার। এক লাখ ৪০ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতির সম্ভাবনা আগে থেকেই থাকায় এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।
দেবপ্রিয় ভট্টাচার্য পরামর্শ দেন, শুরুতেই ২০ থেকে ২৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকতে পারত। তবে ধাপে ধাপে সমস্যা সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও সেটি কাজে লাগাতে ব্যর্থতার পরিণামে এখন বড় ধরনের সিদ্ধান্ত ছাড়া কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
সম্পর্কিত খবর
দেশের সেবায় নিয়োজিত থাকতে বীর ইউনিটকে সেনাপ্রধানের নির্দেশ
রাজনীতির টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে এগিয়ে যাবে দেশ দুটি:…
অক্টোবরে কক্সবাজার বিমানবন্দর উদ্বোধন, চলছে বিদেশি ফ্লাইটের প্রস্তুতি
মাদক উদ্ধারে গিয়ে পুলিশের হাতে চার বিদেশি পিস্তল,…