অর্থ মন্ত্রণালয় কমিটিকে ‘অলংকারিক’ ভাবছেন সরকারদলীয় এমপিরা

প্রাইম বার্তা অনলাইন
২৪ আগস্ট ২০২৬ ৭:২১ এএম
অর্থ মন্ত্রণালয় কমিটিকে ‘অলংকারিক’ ভাবছেন সরকারদলীয় এমপিরা

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে মাত্র একটি আনুষ্ঠানিক বা ‘অলংকারিক কমিটি’ হিসেবে গণ্য করছেন ক্ষমতাসীন দলের কয়েকজন সদস্য। কমিটির সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, সরকারদলীয় সদস্যদের এমন মানসিকতার কারণে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।

রোববার (২৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামোগত সংস্কার ও ট্যাক্স-জিডিপি অনুপাতসহ চারটি জরুরি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। হাসনাত আবদুল্লাহ জানান, অর্থমন্ত্রী এবং এনবিআর কর্মকর্তারা এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও সরকারদলীয় কয়েকজন সদস্যের অসহযোগিতার কারণে কোনো প্রস্তাবেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, সভাপতি না হয়েও চিফ হুইপ বৈঠকে অযাচিত হস্তক্ষেপ করেছেন। প্রথম বৈঠকে সরকারদলীয় সদস্যরা প্রস্তুতির অভাবের কথা জানিয়েছিলেন, দ্বিতীয় বৈঠকেও একই অবস্থা বিরাজ করে। এছাড়া ব্যবসায়ীদের হয়রানি বন্ধে বন্দর, ব্যাংক ও এনবিআরের মধ্যে একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজ তৈরির প্রস্তাব উঠলেও তা আটকা পড়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...