মানবপাচার ও সাইবার অপরাধ রোধে বাংলাদেশ-চীনের পুলিশের সহযোগিতা জোরদার
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান এবং চীনা দূতাবাসের প্রতিনিধিদলের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) সিআইডি সদর দপ্তরে সংস্থাটির প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনের সঙ্গে চীনা প্রতিনিধিদের এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
চীনা দূতাবাসের পক্ষে এই প্রতিনিধিদলে ছিলেন সেকেন্ড সেক্রেটারি ঝাও ই, থার্ড সেক্রেটারি ঝৌ জুন এবং কনস্যুলার অফিসার ফাতেমা শিমু। বৈঠকে দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি, বিশেষ করে মানবপাচার প্রতিরোধ ও চলমান মামলাগুলোর তদন্তে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এছাড়াও সাইবার অপরাধ দমনে প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক-সংশ্লিষ্ট মামলাগুলোতে কারিগরি সহায়তা প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এসময় উভয়পক্ষ থেকে ভবিষ্যতে এই সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বৈঠকে সিআইডির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।
সম্পর্কিত খবর
মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত ছেলের এক বছরের কারাদণ্ড
প্রেমে বিয়ের ৪ মাসেই স্ত্রীর ঝুলন্ত লাশ, স্বামী উধাও
মঙ্গোলিয়ায় পরিবেশমন্ত্রী: ভূমি সুরক্ষা ছাড়া খাদ্য নিরাপত্তা অসম্ভব
লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হলেন আব্দুল মুহিত
পল্লবী থানার এএসআই শফিকুলসহ গ্রেফতার ২, উদ্ধার ৫ হাজার ইয়াবা
আঞ্চলিক সহযোগিতা ছাড়া জলবায়ু ঝুঁকি মোকাবিলা অসম্ভব: প্রতিমন্ত্রী

আরও পড়ুন

মানবপাচার ও সাইবার অপরাধ রোধে বাংলাদেশ-চীনের পুলিশের সহযোগিতা জোরদার
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান এবং চীনা দূতাবাসের প্রতিনিধিদলের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) সিআইডি সদর দপ্তরে সংস্থাটির প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনের সঙ্গে চীনা প্রতিনিধিদের এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
চীনা দূতাবাসের পক্ষে এই প্রতিনিধিদলে ছিলেন সেকেন্ড সেক্রেটারি ঝাও ই, থার্ড সেক্রেটারি ঝৌ জুন এবং কনস্যুলার অফিসার ফাতেমা শিমু। বৈঠকে দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি, বিশেষ করে মানবপাচার প্রতিরোধ ও চলমান মামলাগুলোর তদন্তে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এছাড়াও সাইবার অপরাধ দমনে প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক-সংশ্লিষ্ট মামলাগুলোতে কারিগরি সহায়তা প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এসময় উভয়পক্ষ থেকে ভবিষ্যতে এই সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বৈঠকে সিআইডির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।
সম্পর্কিত খবর
মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত ছেলের এক বছরের কারাদণ্ড
প্রেমে বিয়ের ৪ মাসেই স্ত্রীর ঝুলন্ত লাশ, স্বামী…
মঙ্গোলিয়ায় পরিবেশমন্ত্রী: ভূমি সুরক্ষা ছাড়া খাদ্য নিরাপত্তা অসম্ভব
লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হলেন আব্দুল মুহিত
পল্লবী থানার এএসআই শফিকুলসহ গ্রেফতার ২, উদ্ধার ৫…