বুড়িগঙ্গায় স্নানে নেমে কিশোর নিখোঁজ, উদ্ধারে ডুবুরি দল

প্রাইম বার্তা অনলাইন
২২ আগস্ট ২০২৬ ১০:১৫ এএম
বুড়িগঙ্গায় স্নানে নেমে কিশোর নিখোঁজ, উদ্ধারে ডুবুরি দল

কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জনের সময় সাঁতার কাটতে নেমে গোপাল (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুরে আলম মার্কেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ কিশোরকে উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছে।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে তারা নদীতে যান। এ সময় নৌকা থেকে অন্যদের সাথে ওই কিশোরও পানিতে লাফ দেন। প্রত্যক্ষদর্শী ও বন্ধু প্রত্যয় জানান, পানিতে নামার পরপরই একটি বড় ঢেউ এসে গোপালকে ভাসিয়ে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি কেউ বুঝতে পারলেও দুপুর ২টা থেকে ৩টার মধ্যে তার সন্ধান মেলেনি।

ফায়ার সার্ভিসের ডুবুরিরা ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁছ সন্তানকে জীবিত উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছেন কিশোরের মা প্রিয়াঙ্কা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...