রাজধানীতে রিকশার ব্যাগে ২৬ লাখ টাকা, নারীসহ আটক ২
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ টাকার নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। এ সময় টাকার বৈধ উৎস দেখাতে না পারায় এক নারীসহ দুই জনকে আটক করা হয়েছে।
বুধবার গভীর রাতে মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে এই অভিযান পরিচালনা করে শেরেবাংলা নগর থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসানো হলে সন্দেহজনকভাবে একটি রিকশা থামানো হয়। তল্লাশি করে ওই রিকশার যাত্রী মো. ইসরাফিলের ব্যাগে ২৫ লাখ ৯০ হাজার টাকা পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে ইসরাফিল টাকার সঠিক উৎস দেখাতে ব্যর্থ হন। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে সালমা আক্তার ঝর্ণা নামের এক নারী এসে ওই টাকার মালিকানা দাবি করেন। তবে তিনিও পুলিশের প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি।
পরবর্তীতে ওই নগদ অর্থ জব্দ করা হয় এবং দুজনকে আটক করে থানায় নেওয়া হয়। শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি সূত্র।
সম্পর্কিত খবর
মহাখালীতে মলম পার্টির খপ্পরে চাকরিপ্রার্থী, উদ্ধার করলেন আনসার সদস্যরা
আজ বঙ্গভবনে শপথ নেবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট, জরিমানা ও উচ্ছেদ
ঢামেকের সামনে কিশোরীর লাশ: রহস্য উন্মোচন, গ্রেফতার ৩
আনোয়ারায় ইয়াবা ও নগদ টাকাসহ ডাকাত সর্দারের স্ত্রী গ্রেফতার
চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ১৪৩

আরও পড়ুন

রাজধানীতে রিকশার ব্যাগে ২৬ লাখ টাকা, নারীসহ আটক ২
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ টাকার নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। এ সময় টাকার বৈধ উৎস দেখাতে না পারায় এক নারীসহ দুই জনকে আটক করা হয়েছে।
বুধবার গভীর রাতে মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে এই অভিযান পরিচালনা করে শেরেবাংলা নগর থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসানো হলে সন্দেহজনকভাবে একটি রিকশা থামানো হয়। তল্লাশি করে ওই রিকশার যাত্রী মো. ইসরাফিলের ব্যাগে ২৫ লাখ ৯০ হাজার টাকা পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে ইসরাফিল টাকার সঠিক উৎস দেখাতে ব্যর্থ হন। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে সালমা আক্তার ঝর্ণা নামের এক নারী এসে ওই টাকার মালিকানা দাবি করেন। তবে তিনিও পুলিশের প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি।
পরবর্তীতে ওই নগদ অর্থ জব্দ করা হয় এবং দুজনকে আটক করে থানায় নেওয়া হয়। শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি সূত্র।
সম্পর্কিত খবর
মহাখালীতে মলম পার্টির খপ্পরে চাকরিপ্রার্থী, উদ্ধার করলেন আনসার…
আজ বঙ্গভবনে শপথ নেবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা…
চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট, জরিমানা ও…
ঢামেকের সামনে কিশোরীর লাশ: রহস্য উন্মোচন, গ্রেফতার ৩
আনোয়ারায় ইয়াবা ও নগদ টাকাসহ ডাকাত সর্দারের স্ত্রী…