ঢামেকের সামনে কিশোরীর লাশ: রহস্য উন্মোচন, গ্রেফতার ৩
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে উদ্ধার হওয়া কিশোরী মিম আক্তারের (১৫) মৃত্যুর ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ভোরে রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও কাউকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত ১২ আগস্ট হাসপাতালের জরুরি বিভাগের সামনে ওই কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ লাশ উদ্ধার করে প্রযুক্তির সহায়তায় পরিচয় নিশ্চিত করে। পরে এ ঘটনায় ১৩ আগস্ট শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার আব্দুর রাজ্জাক (৪৭), ফয়সাল আহমেদ (৩৫) ও রাহেমা খাতুন রেশমা (২৯) নামের তিন আসামিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, অপরাধের পর ঢাকায় এসে তারা মিমের মরদেহ হাসপাতালে ফেলে পালিয়ে যান। গ্রেফতার এড়াতে তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় থাকার বাসা ছেড়ে সপরিবারে অন্যত্র গাড়িয়ে নেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ প্রক্রিয়া চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
রাজধানীতে রিকশার ব্যাগে ২৬ লাখ টাকা, নারীসহ আটক ২
চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট, জরিমানা ও উচ্ছেদ
আনোয়ারায় ইয়াবা ও নগদ টাকাসহ ডাকাত সর্দারের স্ত্রী গ্রেফতার
চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ১৪৩
বিদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ, চালু অনলাইন সেবা
শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতে: মেয়াদোত্তীর্ণ ডায়াপার বিক্রিতে আড়াই লাখ জরিমানা

আরও পড়ুন

ঢামেকের সামনে কিশোরীর লাশ: রহস্য উন্মোচন, গ্রেফতার ৩
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে উদ্ধার হওয়া কিশোরী মিম আক্তারের (১৫) মৃত্যুর ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ভোরে রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও কাউকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত ১২ আগস্ট হাসপাতালের জরুরি বিভাগের সামনে ওই কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ লাশ উদ্ধার করে প্রযুক্তির সহায়তায় পরিচয় নিশ্চিত করে। পরে এ ঘটনায় ১৩ আগস্ট শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার আব্দুর রাজ্জাক (৪৭), ফয়সাল আহমেদ (৩৫) ও রাহেমা খাতুন রেশমা (২৯) নামের তিন আসামিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, অপরাধের পর ঢাকায় এসে তারা মিমের মরদেহ হাসপাতালে ফেলে পালিয়ে যান। গ্রেফতার এড়াতে তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় থাকার বাসা ছেড়ে সপরিবারে অন্যত্র গাড়িয়ে নেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ প্রক্রিয়া চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
রাজধানীতে রিকশার ব্যাগে ২৬ লাখ টাকা, নারীসহ আটক…
চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট, জরিমানা ও…
আনোয়ারায় ইয়াবা ও নগদ টাকাসহ ডাকাত সর্দারের স্ত্রী…
চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ১৪৩
বিদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ, চালু অনলাইন সেবা
শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতে: মেয়াদোত্তীর্ণ ডায়াপার বিক্রিতে আড়াই লাখ…