শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতে: মেয়াদোত্তীর্ণ ডায়াপার বিক্রিতে আড়াই লাখ জরিমানা
চট্টগ্রামের পটিয়ায় শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে মেয়াদোত্তীর্ণ বেবি ডায়াপারের প্যাকেটে নতুন তারিখ লাগিয়ে বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা আরোপ করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পটিয়া থানা পুলিশের সহায়তায় পাচুরিয়া ও হালিম খাঁর চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রায় ২০ হাজার ডায়াপার জব্দ করা হয় এবং সেগুলো আর কোথাও ব্যবহার না হওয়ার জন্য কেটে ধ্বংস করে ফেলা হয়।
একই অভিযানে খাবারের মান ও পরিবেশ পরিচ্ছন্নতা যাচাই করতে গিয়ে দুই খাবারের হোটেলকেও অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাচুরিয়া মোড়ের খাজা হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ৫ হাজার টাকা এবং একই এলাকার ক্যাফে ফুলবনকে অপরিচ্ছন্ন পরিবেশ ও খাবারের প্যাকেটে মেয়াদ না থাকার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে অধিদপ্তরটি।
সম্পর্কিত খবর
বুড়িগঙ্গায় স্নানে নেমে কিশোর নিখোঁজ, উদ্ধারে ডুবুরি দল
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী, শপথ নিলেন হুমায়ুন কবির
বাঁশখালীতে বন্যাদুর্গতদের ঘর নির্মাণের সামগ্রী দিল ফাউন্ডেশন
রাষ্ট্রপতির শপথ: এখন তিনি দলের কেউ না, বাংলাদেশের বললেন তাসনিম…
বাঁশখালীতে বন্যাদুর্গত ৪০ পরিবার পেল ঘর নির্মাণের সামগ্রী ও গৃহস্থালি…
বিএনপি প্রধান ফখরুল এখন রাষ্ট্রপতি, শপথ নিলেন বঙ্গভবনে

আরও পড়ুন

শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতে: মেয়াদোত্তীর্ণ ডায়াপার বিক্রিতে আড়াই লাখ জরিমানা
চট্টগ্রামের পটিয়ায় শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে মেয়াদোত্তীর্ণ বেবি ডায়াপারের প্যাকেটে নতুন তারিখ লাগিয়ে বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা আরোপ করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পটিয়া থানা পুলিশের সহায়তায় পাচুরিয়া ও হালিম খাঁর চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রায় ২০ হাজার ডায়াপার জব্দ করা হয় এবং সেগুলো আর কোথাও ব্যবহার না হওয়ার জন্য কেটে ধ্বংস করে ফেলা হয়।
একই অভিযানে খাবারের মান ও পরিবেশ পরিচ্ছন্নতা যাচাই করতে গিয়ে দুই খাবারের হোটেলকেও অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাচুরিয়া মোড়ের খাজা হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ৫ হাজার টাকা এবং একই এলাকার ক্যাফে ফুলবনকে অপরিচ্ছন্ন পরিবেশ ও খাবারের প্যাকেটে মেয়াদ না থাকার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে অধিদপ্তরটি।
সম্পর্কিত খবর
বুড়িগঙ্গায় স্নানে নেমে কিশোর নিখোঁজ, উদ্ধারে ডুবুরি দল
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী, শপথ নিলেন হুমায়ুন কবির
বাঁশখালীতে বন্যাদুর্গতদের ঘর নির্মাণের সামগ্রী দিল ফাউন্ডেশন
রাষ্ট্রপতির শপথ: এখন তিনি দলের কেউ না, বাংলাদেশের…
বাঁশখালীতে বন্যাদুর্গত ৪০ পরিবার পেল ঘর নির্মাণের সামগ্রী…